আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

সিলেটে বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

  • আপলোড সময় : ২৭-০১-২০২৫ ০৬:২৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৫ ০৬:২৮:২০ অপরাহ্ন
সিলেটে বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ
সিলেট, ২৭ জানুয়ারী : সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না বলেছেন, আওয়ামীলীগ দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা দেশের সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক কারনে কারাগারে রেখেছিল, তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখেছিল। ফলে দিন দিন নেত্রীর শারিরীক অবস্থা সংকটাপন্ন হয়ে উঠে। ফ্যাসিস্ট সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরতে দেয়নি। একের পর এক মামলা দিয়ে তাকে দেশে আসতে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছিল। রাষ্ট্রক্ষমতাকে দখলে রাখতে আমাদের নেতা এম. ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও আনসার আলী সহ আমাদের নেতাকর্মীদের গুম করেছিল। আমরা এখনো তাদের কোন সন্ধান পাইনি। ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে রাজনৈতিক সরকারের বিকল্প নেই। দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংষ্কার শেষে আমরা জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাই।
আজ সোমবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলা মহিলা দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ ফ্যাসিজম কায়েম করে দেশের সকল সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। তাই রাষ্ট্রকাঠামোকে মেরামত করার জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষনা করেছেন। এই ৩১ দফা কর্মসূচি প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব হবে। গোয়াইনঘাট উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা মহিলা দলের সভাপতি বেগম গুলবাহার।
গোয়াইনঘাট উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাসমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম, সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবাল, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ মতিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সদস্য সৈয়দ হেলাল আহমদ বাদশা ও আমির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন, আওয়ামীলীগ দেশের সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দী করে রেখেছিল। তারা নেত্রীকে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। আমাদের গুম হওয়া নেতা এম. ইলিয়াস আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলী সহ অসংখ্য নেতাকর্মীদের এখনো খোঁজ পাইনি। আওয়ামীলীগ পালিয়ে গেলেও তারা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই অতিদ্রুত প্রয়োজনীয় সংষ্কার শেষে জাতীয় নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নিলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুরব্বি মজর আলী, মনোহর আলী,দৌলতুর রহমান,আপ্তাতাব আলী মেম্বার,আনা মিয়া,মতিউর রহমান,হায়দার চৌধুরী, শেফুল মিয়া, নরই মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের নিহতদের স্মরণে আলোচনা সভা

মিশিগানে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের নিহতদের স্মরণে আলোচনা সভা