আমেরিকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেটিং সঙ্গীদের ওপর হামলায় ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত সমকামী-ইহুদিদের টার্গেট করে হামলার ছক, মিশিগানে যুবকের জেল হ্যামট্র্যাম্যাকে কিশোরী অপহরণে ডেট্রয়েটের ব্যক্তি অভিযুক্ত মেট্রো ডেট্রয়েটে ঝড় ও বন্যার শঙ্কা ডেট্রয়েটে কিশোর ইস্যু ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ রাতের ঝড়ে লণ্ডভণ্ড অ্যান আরবার : জরুরি সেবায় ব্যস্ত পুলিশ-দমকল পশ্চিম মিশিগানে দুই টর্নেডোর তাণ্ডব : ক্ষয়ক্ষতির আশঙ্কা ডিয়ারবর্ন হাইটস চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ছয় নারীর মামলা মেট্রো ডেট্রয়েটে ভারী বৃষ্টির সতর্কতা টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  ‘নববর্ষের ঐকতান’ থিমে ঢাকায় জমকালো বৈশাখী শোভাযাত্রা জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা থাকব সামনের সারিতে’ : জামায়াত আমির সম্প্রীতি ও মূল্যবোধই গণতন্ত্রের মূল শক্তি : প্রধানমন্ত্রী উত্তর মিশিগানে বন্যার তাণ্ডব, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা প্লাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩ ডেট্রয়েটে গ্যাস স্টেশনে চালককে গুলি করে গাড়ি ছিনতাই
নো-ভিসা ফি বৃদ্ধি ও সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বন্ধের পাঁয়তারার প্রতিবাদে

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১০:৪৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১০:৪৯:২৯ অপরাহ্ন
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
লন্ডন, ২৮ জানুয়ারী : অত‍্যধিক হারে নো ভিসা ফি বৃদ্ধি ও বিমানের ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইট বন্ধের পাঁয়তারার প্রতিবাদে এবং সিলেট ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিণত ও বিদেশী অন‍্যান‍্য এয়ারলাইনের ফ্লাইট চালুর দাবীতে আজ মঙ্গলবার সন্ধ্যায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউ কে'র সাউথ ইস্ট রিজিওনের পক্ষ থেকে পূর্ব  লন্ডনের  হোয়াইট চ‍্যাপেল রোডস্থ রয়েল বেঙ্গলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী  হারুনুর রশিদ এর সভাপতিত্বে এবং  সংগঠনের সদস্য সচিব সমাজসেবক মোঃ তাজুল ইসলাম ও কো-কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গ্রেটার সিলেট এর  প্রেট্রন কমিউনিটি নেতা ও বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেটের সাবেক সাধারণ সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর,  বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক সিভিক মেয়র কাউন্সিলার জোছনা  ইসলাম, কবি মুজিবুল হক মনি, কাউন্সিলার সাম ইসলাম , ক‍্যাম্পেইন কমিটির সচিব মোহাম্মদ আব্দুর রব ও সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ শহীদ আলী বক্তব্য রাখেন। 
সভায়  বৃটেনের বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে বক্তব‍্য রাখেন সীপার করিম, আব্দুল মালিক, মুজিবুর রহমান, খান জামাল নুরুল ইসলাম, আব্দুর রহিম রন্জু , সৈয়দ সায়েম করিম, আব্দুল বাছিত রফি, দেলওয়ার হোসেন দুলু, মিসেস হেলেন ইসলাম, মিসবাহ আহমেদ, ইভা আহমেদ, শেখ নুরুল ইসলাম, মাহমুদুল হাসান এমদাদ, তৌরিছ মিয়া, কামরুল আই রাসেল, আনোয়ার খান, বদর উদ্দিন চৌধুরী বাবর, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, রাকিব রুহেল, আহমেদ সাদিক, আব্দুল মুকিত, আব্দুল বাছির, বদরুল হক মনসুর, ইকবাল আহমেদ, আলাউদ্দিন, মুক্তার আলী, কামরুল হোসেন, আবুল কালাম আজাদ, সাফি খান, আব্দুল আহাদ, সাব্বির আহমেদ, তাজরুল ইসলাম তাজ, ইসলাম উদ্দিন, ফারুক আহমেদ, দারা মিয়া, টিপু আহমেদ, সারুক মিয়া, পারভেজ আহমেদ, খালিস মিয়া ও আজাফ আলীসহ বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দ ।

গ্রেটার সিলেট এর  প্রেট্রন কমিউনিটি নেতা ও বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর সহ সকল বক্তারা বলেন -বৃটিশ বাংলাদেশীদের পাসপোর্টের জন‍্য নো ভিসা ফি ৪৬ পাউণ্ড থেকে ৭০ পাউন্ডে  এক দিনের নোটিশে বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। অবিলম্বে তা হ্রাস বা বাতিল করতে হবে। দীর্ঘ ২২বছরেও ওসমানী বিমান বন্দর কেন পূর্ণাঙ্গ বিমান বন্দর হয়নি এবং কেন কাতার ,আমিরাত সহ অন‍্যান‍্য এয়ার লাইন উঠানামা করেনা তা প্রবাসীরা জানতে চায় ।বক্তারা বিমানের ভাড়া বৃদ্ধিরও সমালোচনা করে তা কমানোর দাবী জানান। তারা -ম‍্যানচেষ্টার টু সিলেট ফ্লাইটের ব‍্যাপারে স্পষ্ট ঘোষণার দাবী জানান। বক্তারা হুশিয়ারী উচ্চারন করে বলেন তাদের দাবী না মানলে রেমিট‍্যান্স বন্ধ ও বিমান বয়কটের ডাক দেওয়া হতে পারে ।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন  যুবসংগঠক এস কে সালাম ও  বাংলা পোষ্টের সাবেক ম‍্যানেজিং ডাইরেক্টর  প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক আলহাজ্ব এ এস মোহাম্মদ চৌধুরী সিংকাপনী, ও মৌলভীবাজার কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্টের ফাউন্ডার্স ট্রাষ্টি  সমাজকর্মী মোহাম্মদ কামাল মনসুরের মৃত‍্যুতে  ইসালেহ সোওয়াব উপলক্ষে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব কে এম আবু তাহের চৌধুরী ।
পরিশেষে সভার সভাপতি গ্রেটার সিলেট কমিউনিটি ইউ কে'র সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী হারুনুর রশিদ আজকের সভা সফল করার জন্য উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংগঠন এর আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করে সভার  সমাপ্তি ঘোষণা করেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য বৈশাখ উৎসব রোববার

মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য বৈশাখ উৎসব রোববার