আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক
সিলেটে নাগরিক অধিকার বাংলাদেশের সংবর্ধনা অনুষ্ঠানে লোদী 

দেশের মানুষ আজ প্রকৃত স্বাধীনতা উপভোগ করছে

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০২:৪৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০২:৪৬:৩০ অপরাহ্ন
দেশের মানুষ আজ প্রকৃত স্বাধীনতা উপভোগ করছে
সিলেট, ২৯ জানুয়ারী : সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষ আজ প্রকৃত স্বাধীনতা উপভোগ করছে। এই স্বাধীন রাষ্ট্রে আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি, যাতে তারা পেশাদারিত্ব ও মানবকল্যাণে অবদান রাখতে পারেন। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে এবং জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা অপরিহার্য।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে দাড়িয়াপাড়াস্থ একটি অভিজাত হোটেলে নাগরিক অধিকার বাংলাদেশ এর উদ্যোগে সংগঠনের সভাপতি এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার নির্বাচিত হওয়ায় তার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, এডভোকেট মো. আব্দুল্লাহ আল হেলাল দীর্ঘদিন ধরে তার ন্যায়পরায়ণতা, সততা ও দক্ষতার মাধ্যমে আইন পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তাকে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া নিঃসন্দেহে একটি গৌরবজনক অর্জন। আমরা আশা করি, তিনি তার নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবেন এবং সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নাগরিক অধিকার বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মো: মুরাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আরসিটির চেয়ারম্যান আসাদুল হক আসাদ, হাসন রাজা  লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সুলেমান হোসেন চুন্নু।
সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ছানার মিয়া শাকিব। বক্তব্য রাখেন, নাগরিক অধিকার বাংলাদেশের সহ সভাপতি জুয়েল রানা, এডভোকেট হুমায়ুন কবির শামীম, সজীব আহমদ, ইয়াসিন আলী, সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, হানিফ আলী, গোলাম হোসেন, আফজার আহমদ, সুমন মিয়া, মাহবুবুর রহমান জাকারিয়া, মাওলানা হিফজুর রহমান, কুতুব উদ্দিন, ফখর উদ্দিন মিসবাহ, মানিক মিয়া, ইয়াহিয়া পারভেজ, রুহেল আহমদ, উৎফল বড়ুয়া, রুয়েল আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সিতাব।
অনুষ্ঠানে আইনজীবী, রাজনীতিবিদ, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলালের হাতে সম্মাননা স্মারক ও ফুলেল তোড়া তুলে দেন। সংবর্ধনার জবাবে এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সম্মাননা আমার জন্য অত্যন্ত গর্বের। আমি সর্বদা পেশাদারিত্ব বজায় রেখে সততা ও নিরপেক্ষতার সঙ্গে আমার দায়িত্ব পালন করব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ