আমেরিকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন

প্রধানমন্ত্রীর সাথে মিশিগান স্টেট আওয়ামী লীগের নজরুল রহমানের স্বাক্ষাৎ

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৩ ১২:৩৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৩ ১২:৩৬:১৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সাথে মিশিগান স্টেট আওয়ামী লীগের নজরুল রহমানের স্বাক্ষাৎ
সিলেট, ০৩ মে : বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফররত স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেওয়া সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওয়াশিংটনের ঐতিহ্যবাহী হো‌টেল রিটজ কার্লটন টাইসন কর্ণারে গত শনিবার বিকেলে এক সৌজন্য সাক্ষাৎ ক‌রেন সি‌লেট, বিয়ানীবাজার কালাইউরা গ্রামের কৃতি সন্তান, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট আওয়ামী লীগের সি‌নিয়র সহ-সভাপতি নজরুল রহমান। এ সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, সি‌টি, স্টেট থেকে আগত সি‌নিয়র নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ‌দের সাথে আলোচনা করেন। তিনি বলেন তি‌নি সকল নেতা কর্মী‌দের বিষয়ে অবগত আ‌ছেন। তিনি যার যার দায়িত্ব থেকে দল ও দেশের জন্য কাজ করার এবং দেশে-বিদেশে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান। উল্লেখ্য, নজরুল রহমান ছাত্র রাজনীতি থেকে শুরু করে দেশে-বিদেশে সামা‌জিক ও রাজনীতিতে পদ-পদবির ঊর্ধ্বে থেকে বলিষ্ঠ অবদান রেখে চলেছেন।


বাংলাদেশ-বিশ্ব ব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে এদিন সকাল থেকে বিশ্ব ব্যাংক সদর দফতরে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন ওয়াশিংটন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম কর্মসূচি হিসেবে সোমবার সকালে জাতিসংঘ সদরদফতরে একটি চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়। এ চিত্র প্রদর্শনীটি যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক বিশ্বাসের মনোভাব নিয়ে উজ্জ্বলতর ভবিষ্যত বিনির্মাণে বিশ্ব ব্যাংককে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালকদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক মতবিনিময়ে অংশ গ্রহণ করেন। এ মতবিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাইরের চাপে বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতুর মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থায়ন থেকে সরে এসেছিল।
৫০ বছরে বাংলাদেশ-বিশ্ব ব্যাংক অংশীদারিত্বের প্রতিফলন’ শীর্ষক এ প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু যখন আমরা বানাতে যাই তখন আমাদের ওপর দুর্নীতির একটা মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমি বাবা-মা, সব হারিয়ে দুর্নীতি করতে আসিনি, নিজের ভাগ্য গড়তে আসিনি। আমি এসেছি বাংলাদেশের মানুষের ভাগ্য গড়তে। প্রসঙ্গত, জাপানে দ্বিপক্ষীয় সফর শেষে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসি সফর করছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন

হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন