আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

আগামীকাল সরস্বতী পূজা

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ১২:১৭:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ১২:১৭:১২ পূর্বাহ্ন
আগামীকাল সরস্বতী পূজা
ওয়ারেন, ১ ফেব্রুয়ারী : আগামীকাল রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা। বাণী অর্চনার আরাধ্য দিন জ্ঞানের আলো ছড়াতে আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়। এই পূজায় কয়েকটি বিশেষ উপচার বা সামগ্রীর প্রয়োজন হয়। যথা : অভ্র-আবীর, আমের মুকুল, দোয়াত-কলম ও যবের শিষ। পূজার জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয়। লোকাচার অনুসারে, ছাত্রছাত্রীরা পূজার পূর্বে কুল ভক্ষণ করেন না। পূজার দিন কিছু লেখাও নিষিদ্ধ। এই দিন ছোটদের হাতেখড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু হয়।
ধর্মীয় বিধান অনুসারে, শ্বেত হংসের পিঠে চড়ে পৃথিবীতে নেমে আসবেন বিদ্যা ও ললিতকলার দেবী। কৃপা লাভের আশায় দেবীকে আহ্বান করবেন ভক্তরা। প্রতি বছরের ন্যায় এবারো মিশিগানের বিভিন্ন মন্দিরে  আয়োজন করা হয়েছে পূজার, ঢাকা-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে পূজামণ্ডপ। অনেকের বাসায়ও সরস্বতী পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, গাতে খড়ি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি,  প্রভৃতি। 
উল্লেখ্য, হিন্দু ধর্মের উৎসবগুলোর মধ্যে অন্যতম সরস্বতী পূজা। শীতের বিদায় ও বসন্তের আগমনের মাঝামাঝি সময় প্রতিবছর এ পূজা অনুষ্ঠিত হয়। সরস্বতী পূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের শিক্ষার প্রতি শ্রদ্ধা, সঙ্গীত ও কলার প্রতি ভালোবাসা এবং জ্ঞানের চর্চার প্রতি অনুপ্রেরণার উৎস।

শিব মন্দির-টেম্পল অব জয়
ওয়ারেন সিটির শিব মন্দির-টেম্পল অব জয়ে তিথি অনুযায়ী বিদ্যার দেবী সরস্বতী পূজা সকাল সাড়ে ১১টায় শুরু হবে। দুপুর ১টায় পুষ্পাঞ্জলি, ১টা ৩০ মিনিটে হাতেখড়ি, প্রসাদম ২টা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২টা ৩০, সাংস্কৃতিক অনুষ্ঠান ৩টা ৩০ এবং সন্ধ্যা ৬টায় ডিনার।

মিশিগান কালিবাড়ি
সরস্বতী পূজা উপলক্ষে ওয়ারেন সিটির মিশিগান কালিবাড়িতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১০ টায় পূজা শুরু হবে । হাতেখড়ি সকাল সাড়ে ১১ টায় এবং পুষ্পাঞ্জলী দুপুর ১টায়, দুপুর ১টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণ। শনিবার ২৮ জানুয়ারী বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। 

ডেট্রয়েট দুর্গা টেম্পল 
ডেট্রয়েট নগরীর দুর্গা টেম্পলে তিথি অনুযায়ী পূজা শুরু হবে সকাল সাড়ে ১০ টায়। অঞ্জলি দুপুর সাড়ে ১২টায়, হাতেখড়ি দুপুর ১টায়,  চিত্রাঙ্কন প্রতিযোগিতা ১টা ৩০ মিনিট,   প্রসাদ বিতরণ টায়। বিকাল ৩টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাধাকৃষ্ণ মন্দির
হ্যামট্রাম্যাক সিটির নব প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ মন্দিরে সকাল ১০টায় পূজা, পুষ্পাঞ্জলী দুপুর ২টায় এবং বিকাল ৪ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

রামকৃষ্ণ মিশন
ওয়ারেন সিটির রামকৃষ্ণ মিশনেও সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তরা দেবেন পুষ্পাঞ্জলি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ