আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত

আটলান্টিক সিটিতে ‘মুসলিম ঐতিহ্য মাস’ পালিত

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ০১:৩৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ০১:৩৫:২৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে ‘মুসলিম ঐতিহ্য মাস’ পালিত
আটলান্টিক সিটি, ১ ফেব্রুয়ারী : গতকাল শুক্রবার সন্ধ্যায় নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির শোবোট হোটেলে ‘মুসলিম ঐতিহ্য মাস’ পালন উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা, সম্মাননা প্রদান, ধর্মীয় পুস্তক প্রদর্শনী, ধর্মীয় কুইজ প্রতিযোগিতা ইত্যাদি।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে আমের কাশ্মীরি স্বাগত বক্তব্য রাখেন। হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইমাম আমিন মুহাম্মদ ও ইমাম আবদুল মুইজ।

অনুষ্ঠানে নিউ জার্সি রাজ্যের এসেম্বলিম‍্যান ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, আটলান্টিক কাউন্টির কমিশনার এট লারজ  জন রিসলি, শোবোট হোটেলের স্বত্বাধিকারী বার্ট ব্লাটস্টেইন, সিটির পুলিশ প্রধান জেমস সারকোস,সিটি কাউন্সিল সহসভাপতি কলিম শাহবাজ , আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান,প্রাক্তন কাউন্সিলম‍্যান আনজুম জিয়া,আটলান্টিক সিটি স্কুল 
বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বিএএসজে ট্রাষটি বোর্ড সভাপতি আব্দুর রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজন করেছিল আটলান্টিক সিটি মার্চেন্ট এসোসিয়েশন ও সাউথ এশিয়ান এসোসিয়েশন অব সাউথ জার্সি। আয়োজকদের পক্ষে আমের কাশ্মীরি,মালিক সোহেল, আবিদ কাইউম,আসাদ চৌধুরী,আদিল মালিক, সরফরাজ আহমদ, মো: ইমরান,মঈন খান, বেনহুর সলোমন, কামরান আজিজ, মো: জামিন, মো: ওয়াইস, মো: সেলিম অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক