আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ১১:৪২:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ১১:৪২:৩৫ পূর্বাহ্ন
কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
কুমিল্লা, ১ ফেব্রুয়ারি (ঢাকা পোস্ট) : কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সেলিম ভূইয়া (৪৪) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ভূইয়া উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তিনি সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূইয়ার সমর্থক। এ ছাড়া তিনি খিলপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে। নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন জানান, শনিবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাজার বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূইয়ার বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন ছিল। একই সময় পেরিয়া ইউপির কাকৈরতলা বাজার সাবেক এমপি আবদুল গফুর ভূইয়ারও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা ছিল। এতে করে বাঙ্গড্ডা বাজার অতিক্রম করার সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় সেলিম ভূইয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ বিষয়ে নাঙ্গলকোটের সাবেক সংসদ আবদুল গফুর ভূইয়া বলেন, বাসন্ডা গ্রামে দাওয়াত খেয়ে পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা বাজারে একটি প্রোগ্রামে যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজারে পৌঁছলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূইয়ার নেতৃত্বে যুবদলের নেতারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিমকে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূইয়া এই হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছু জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন।
ওসি একে ফজলুল হক বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সেলিম নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্ধ্যা ৭টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০