আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

সিলেটে ‘বর্ণমালার মিছিলে’ বরণ করা হলো মহান ভাষার মাস ফেব্রুয়ারিকে

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ১১:৪৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ১১:৪৪:১৪ পূর্বাহ্ন
সিলেটে ‘বর্ণমালার মিছিলে’ বরণ করা হলো মহান ভাষার মাস ফেব্রুয়ারিকে
সিলেট, ১ ফেব্রুয়ারি : প্রতি বছরের মত এবারো সিলেট নগরীতে ‘বর্ণমালার মিছিলে’ বরণ করা হলো মহান ভাষার মাস ফেব্রুয়ারিকে। সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এই আয়োজন করে। আজ ১ ফেব্রুয়ারি সকালে সিলেট সারদা হল প্রাঙ্গণ থেকে, বর্ণমালার মিছিলটি বের হয়ে, নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলা বর্ণ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এই মিছিলে অংশ নেন সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে, সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে, মিছিলকে স্বাগত জানানো হয়। এর পর চলে সাংস্কৃতিক নানা পরিবেশনা এর মাধ্যমে ভাষা আন্দোলনের আদর্শ ও চেতনা ছড়িয়ে যাবে সবার মাঝে প্রত্যাশা আয়োজকদের। 
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন যে সকল বীর শহীদ, তাদের স্মরণে এই বর্নমালার মিছিল। প্রতি বছর পহেলা ফেব্রুয়ারী এই আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ। বাংলা ভাষার জন্য সালাম, রফিক, জব্বারেরা রক্ত দিয়েছেন- যা বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা। তাদের রক্তদানের জন্য আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। ভাষা শহিদদের স্মরণে এখন বিশ্বব্যাপী ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালিত হয়। এসময় সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোক ঐতিহ্যবাহী বর্ণমালার এ মিছিলে অংশনেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”