আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

সচেতন সনাতনী যুব সমাজ সিলেটের প্রচারপত্র বিলি

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:২৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:২৫:৩৫ অপরাহ্ন
সচেতন সনাতনী যুব সমাজ সিলেটের প্রচারপত্র বিলি
সিলেট, ৩ ফেব্রুয়ারি :  হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা চলছে। সরস্বতী পূজায় সচেতন সনাতনী যুব সমাজ সিলেটের পক্ষ থেকে সিলেট নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে প্রচার পত্র বিলি করা হয়েছে। পূজার সময় যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে পূজা উদযাপন, সকল ধরনের কুরুচিপূর্ণ গান বাজানো থেকে বিরত থাকা, ধর্মীয় সংগীত ও ভজনগীত পরিবেশন করা, যেকোন ধরনের রাজনৈতিক সংগীত পরিবেশন থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা, পূজা মন্ডপে উচ্চমাত্রার সাউন্ড ব্যবহার করে কারো বিরক্তির কারণ হওয়া থেকে বিরত থাকা, পূজা মন্ডপ ও শোভাযাত্রায় অংশগ্রহনকারী সবাই একে অন্যের প্রতি সহনশীল আচরণ করা. পূজা মন্ডপের পবিত্রতা রক্ষায় ও সার্বিক বিষয়ে সচেতনতা অবলম্বন করার মত সময় উপযোগি বিভিন্ন দাবী নিয়ে এই প্রচার পত্র রবিবার (৩ ফেব্রুয়ারি) নগরীর মাছুদিঘিরপার থেকে শুরু করেন সচেতন সনাতনী যুব সমাজ সিলেটের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মুন্না ঘোষ, সহ-সাধারণ সম্পাদক রনি পাল, ১৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নির্ঝর রায়, ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক সুমন সিংহ, ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জনি ঘোষ, ১৬নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক কনক কান্তি দাস, মহানগর ছাত্রদল নেতা কনক দাস, বিষ্ণু শীল, শিমুল দেব নাথ প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ