আমেরিকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড

একুশে বইমেলায় শব্দকথা  প্রকাশ করেছে ফাতেমা জুঁই এর "আশ্চর্য ছায়াপথ"

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:২৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:২৫:১৫ অপরাহ্ন
একুশে বইমেলায় শব্দকথা  প্রকাশ করেছে ফাতেমা জুঁই এর "আশ্চর্য ছায়াপথ"
ঢাকা, ৩ ফেব্রুয়ারি :  অমর একুশে বইমেলা উপলক্ষ্যে দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান শব্দকথা প্রকাশন প্রকাশ করেছে কবি ও আবৃত্তি শিল্পী ফাতেমা জুঁই এর কাব্যগ্রন্থ আশ্চর্য ছায়াপথ। হার্ডকাভারের বাঁধাই ছিয়ানব্বই পৃষ্ঠার বইটির মলাট মূল্য ৩৫০ টাকা। বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত অমর একুশে বইমেলায় আশ্চর্য ছায়াপথ পাওয়া যাচ্ছে শব্দকথা প্রকাশনের ১৭১ নম্বর স্টলে। এছাড়াও বইটি দেশের জনপ্রিয় বেশ কয়েকটি অনলাইন বুকসপ বিক্রি করছে।
"হলুদ ব্যারিকেড পেরুতে পারলেই
জড়িয়ে ধরে বলব ভালোবাসি;
অতন্দ্র প্রহরায় থাকা পুলিশও থমকে যাবে
আমাদের ভালোবাসার ব্যারিকেড দেখে।"
"আশ্চর্য ছায়াপথ" – ফাতেমা জুঁই রচিত কাব্যগ্রন্থটি নিঃসন্দেহে বাংলা সাহিত্যের এক অনবদ্য সংযোজন। কবি এখানে নারীর অপরিসীম ক্ষমতা, সাহস এবং নিজস্ব আলোকিত সত্তার অসামান্য প্রতিচ্ছবি এঁকেছেন। জীবনের চড়াই-উতরাই, অন্ধকার, এবং প্রতিকূলতার মধ্যদিয়ে একজন নারী কিভাবে তার নিজস্ব আলোকশিখা জ্বালিয়ে রাখে, তা কবিতার প্রতিটি স্তবকেই প্রাণ পেয়েছে।
নারীর জীবনকে ছায়াপথের সঙ্গে তুলনা করে, ফাতেমা জুঁই এক গভীর দার্শনিক ভাবনা প্রকাশ করেছেন। ছায়াপথ যেমন রহস্যময় এবং পথপ্রদর্শক, তেমনি একজন নারীও তার আত্মশক্তি এবং ধৈর্যের মাধ্যমে নিজের জীবনের আঁধারকে আলোকিত করে তোলে। এই কাব্যগ্রন্থে নারীর শক্তি শুধু তার নিজের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা সমাজকে আলোকিত করে, পথ দেখায় নতুন দিশার।
প্রকাশক মনসুর আহমেদ বলেন, "কবি ফাতেমা জুঁই এর কবিতাগুলোর শব্দচয়ন, উপমা এবং অনুভূতিতে একাধারে মাধুর্য এবং দৃঢ়তার ছাপ রয়েছে। ফাতেমা জুঁই নারীর অবদমিত কষ্ট আর বিজয়ের গল্পগুলোকে যেভাবে তুলে ধরেছেন, তা কেবল পাঠকের মন স্পর্শই করবে না, বরং তাকে অনুপ্রাণিতও করবে। "আশ্চর্য ছায়াপথ" কাব্যগ্রন্থটি নারীর জয়গানের এক কাব্যিক মহাকাব্য। এটি কেবল একগ্রন্থ নয়, বরং প্রতিটি নারীর জীবনের গল্প। এটি পাঠকের মনের গভীরে নারীর প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে বলেই বিশ্বাস।"
"তুমি বৃষ্টি হয়ে আসলেও পারতে,
আমি না হয়
তোমায় ছোঁয়ার অজুহাতে
বৃষ্টিকেই আলিঙ্গন করে নিতাম।"

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে হজযাত্রীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাউথ জার্সিতে হজযাত্রীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত