আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

জ্বলছে ৩২, অপেক্ষায় বুলডোজার

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০১:১১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০১:১১:০২ অপরাহ্ন
জ্বলছে ৩২, অপেক্ষায় বুলডোজার
ঢাকা, ৫ ফেব্রুয়ারি (ঢাকা পোস্ট) : ঢাকার ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পুরো ভবনে আগুন জ্বলছে। প্রথমে ছাত্রজনতা বাড়িটির উপর তলায় আগুন দিলেও পরে নিচ তলায়ও আগুন দেয়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়িটিতে আগুন দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। একই সঙ্গে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে বুলডোজার।
সরেজমিনে আরও দেখা যায়, ধানমন্ডি-৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে কয়েক হাজার ছাত্রজনতা অবস্থান করছেন। বাড়ির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বাড়ি গুঁড়িয়ে দেওয়ার জন্য এরই মধ্যে বুলডোজার আনা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। এককথায় পুরো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ধানমন্ডি-৩২ এলাকায়। 
এর আগে রাত ৮টার সময় গেট ভেঙে বাড়ির ভেতরে ঢুকেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও শিক্ষার্থীরা নিজ হাতেই ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বাড়িটির মধ্যে থাকা বঙ্গবন্ধুর মোড়ালটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর বাড়ি ছাড়াও ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিয়েছে ছাত্র-জনতা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’
এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। এ ছাড়া সন্ধ্যায় ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।
একটি পোস্টে বলা হয়, ধানমন্ডি-৩২ অভিমুখে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ বুলডোজার মিছিল। হাজারো ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে আজ রাত ৯টায় এ কর্মসূচি পালিত হবে। আরেক পোস্টে বলা হয়, খুনি আসলে লাইভে, জনতা যাবে ৩২-এ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন