আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে

ভ্যালেন্টাইন্স উইক শুরু : আজ রোজ ডে

  • আপলোড সময় : ০৭-০২-২০২৫ ০১:৫৮:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০২:০৩:৪৭ পূর্বাহ্ন
ভ্যালেন্টাইন্স উইক শুরু : আজ রোজ ডে
ওয়ারেন, ৭ ফেব্রুয়ারি : রোজ ডে হল প্রেমের সপ্তাহের প্রথম দিন, যা প্রতি বছর ৭ ফেব্রুয়ারি উদযাপিত হয়। ২০২৫ সালেও এই দিনটি ভালোবাসার এক অনন্য সূচনা হিসেবে পালিত হবে। এই দিনে যুগলরা একে অপরকে গোলাপ উপহার দিয়ে তাদের ভালোবাসা ও অনুভূতি প্রকাশ করে।
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। দিবসটির সাতদিন আগে থেকেই শুরু হয় ভালবাসার সপ্তাহ। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’র মধ্য দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন-উইক। আজ সেই ৭ ফেব্রুয়ারি। রোজ ডে দিয়েই শুরু হলো ভালবাসা সপ্তাহ। প্রেমিক-প্রেমিকা হোক বা যে কোনও প্রিয়জন, হাতে ধরে গোলাপ উপহার দেওয়ার দিন আজই। ভালোবাসার ফুল গোলাপ। ভালবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপেরই চাহিদা এখন সবার উপরে। লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় গোলাপের ভাষা, আবেদন। কারণ গোলাপ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং এটি বিভিন্ন রঙের মাধ্যমে ভিন্ন ভিন্ন আবেগ প্রকাশ করে।
রোজ ডেতে যারা উইশ করবেন, তাদের জেনে রাখা ভাল কোন রঙের গোলাপ কীসের প্রতীক। যেমন-
লাল গোলাপ– প্রেম ও রোমান্সের প্রতীক
গোলাপি গোলাপ– মমতা ও কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক
হলুদ গোলাপ– বন্ধুত্বের প্রতীক
সাদা গোলাপ– শান্তি ও নতুন শুরু বোঝায়
নীল গোলাপ– রহস্যময় ভালোবাসার প্রতীক
কালো গোলাপ– বিদায় বা বিদ্রোহের প্রতীক
এভাবে রোজ ডের পর ৮ ফেব্রুয়ারি– প্রপোজ ডে (প্রেমের প্রস্তাব দেওয়ার দিন), ৯ ফেব্রুয়ারি– চকলেট ডে (মিষ্টতা ভাগ করে নেওয়া), ১০ ফেব্রুয়ারি– টেডি ডে (প্রিয়জনকে টেডি উপহার দেওয়া), ১১ ফেব্রুয়ারি– প্রমিস ডে (সম্পর্কের প্রতিশ্রুতি), ১২ ফেব্রুয়ারি– হাগ ডে (আলিঙ্গনের মাধ্যমে স্নেহ প্রকাশ), ১৩ ফেব্রুয়ারি– কিস ডে (ভালোবাসা প্রকাশের আরেকটি মাধ্যম), ১৪ ফেব্রুয়ারি– ভ্যালেন্টাইনস ডে (ভালোবাসার মহোৎসব)।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার