আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প
মাধবপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দ মো: ফয়সল

যতদিন বাঁচব এলাকার মানুষের  ভাগ্য উন্নয়নে কাজ করে যাব

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১১:২১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ১১:২১:০৯ পূর্বাহ্ন
যতদিন বাঁচব এলাকার মানুষের  ভাগ্য উন্নয়নে কাজ করে যাব
মাধবপুর (হবিগঞ্জ) ৮ ফেব্রুয়ারি : মাধবপুরে এসএসসি ও এইচএসসিতে ৫৭৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এস এম ফয়সল মেধা বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার সকালে মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে মেধাবী শিক্ষার্থীদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সায়হাম গ্রুপের পৃষ্ঠপোষকতায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহানের সভাপতিত্বে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ও অধ্যাপক ড. মোঃ আল-আমীন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল। অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ এ.বি.এম হুমায়ুন, সায়হাম কটন ও ডেনিম মিলক্স; লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নীট কম্পোজিট মিলক্স লিঃ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফকাত আহমেদ, দৈনিক সমকালের উপ সম্পাদক মাহবুব আজিজ, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিকুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ বিন কাসেম, অধ্যক্ষ মোঃ জাহির হোসেন, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সুপার আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের এজিএম ক্যাপ্টেন অবঃ লিয়াকত হাসান। 

উপজেলার ২০২৩ ও ২০২৪ সালে অনুষ্ঠত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৭৭ জন মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়। সায়হাম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, এলাকার শিক্ষা মানোন্নয়নে তার পিতার আমল থেকেই পরিবারের সদস্যরা কাজ করছেন। তিনি উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি প্রদান ছাড়াও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষনা দেন। এ তালিকা যাতে স্বচ্ছ হয় সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ করেন। গত সাড়ে ৬ বছর আগে আমার পরিবারের অর্থায়নে প্রতিষ্ঠিত সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজের নাম ছিনতাই করা হয়েছিল। গত ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর এলাকাবাসী তা উদ্ধার করেছে। যতদিন বাঁচব এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম