আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প

এসএমপি কমিশনারকে জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরামের স্মারকলিপি প্রদান

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ১২:০৯:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ১২:০৯:৩১ পূর্বাহ্ন
এসএমপি কমিশনারকে জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরামের স্মারকলিপি প্রদান
সিলেট, ১০ ফেব্রুয়ারি : পবিত্র মাহে রামাদানের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে জনসাধারণ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যানজট এবং হকারমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণে দাবীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিমের কাছে স্মারকলিপি প্রদান করেছেন জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরাম সিলেটের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ঈদুল ফিতর ও রামাদানে যেকোনো ধরনের অরাজকতা, অপতৎপরতা এবং যানজট ও হকারমুক্ত একটি নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ দাবী জানান।
এসময় ব্যবসায়ীরা নগরীর যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত প্রদান, হকারদের যথাযথ স্থানে পুনঃস্থাপনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা, যাতে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং ব্যবসায়ীদের সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা সৃষ্টি না হয়, বাজার মনিটরিং এর জন্য জেলা প্রশাসন ও এসএমপি কার্যালয়ে দুইটি কন্ট্রোল রুম চালু করা, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে গুজব রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, যাতে ঈদের বাজারে অস্থিরতা সৃষ্টি না হয়, ছিনতাই ও চাঁদাবাজি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, প্রতিটি অলিগলিতে সড়ক বাতি সচল রাখা, যাতে অন্ধকার পরিবেশে অপরাধী চক্র অবস্থান করতে না পারে, প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে সিসি ক্যামেরা চালু রাখাসহ বিভিন্ন দাবী প্রদান করেন ব্যবসায়ী নেতারা। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম এই সকল প্রদক্ষেপ কার্যকর করতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরাম সিলেটের সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন আহমদ মাসুক, সাধারণ সম্পাদক মোস্তাফা মেহেদী হাসান খান ও সাংগঠনিক সম্পাদক এমজিএ শাহীন (সুহিন), আলী আকবর, গুলসান খান, সাবুল মিয়া, মুস্তাফিজুর রহমান জাকির, মোঃ আসাদুল হক আসাদ, মোঃ রফিক উদ্দিন, আবু সাঈদ মোঃ তায়েফ, মোঃ সাব্বির আহমদ, মারুফ আহমদ টিপু, মোঃ হারুনুর রশীদ, মোঃ রুবেল আহমদ, সজিব আহমদ রুবেল, আহমদ রাসেল, পরিমল শর্মা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ

প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ