আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

আটলান্টিক সিটিতে শ্রীশ্রী নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে ধর্মসভা 

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ১২:৫৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ১২:৫৬:২৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে শ্রীশ্রী নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে ধর্মসভা 
আটলান্টিক সিটি, ১১ ফেব্রুয়ারী : গতকাল সোমবার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।
আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু  সমপ্রদায়  এর উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল। ঐদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির , ১৪১১ পেনরোজ এভিনিউর ভেনুতে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা, পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ, মালা জপ, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন ইত্যাদি।
ধর্মসভায় আলোচকরা বলেন, ভগবানকে লাভ করতে হলে চাই আপন চিত্তশুদ্ধি। ভগবান ভজনেই চিত্তশুদ্ধি হয়ে থাকে। চিত্তশুদ্ধি ব্যতীত কখনো ভগবৎ দর্শন হয় না। আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার,দীপংকর মিত্র, তৃপ্তি সরকার, গঙ্গা সাহা, মিনু নন্দী, সুনীল দাশ, সুপ্রীতি দে, দীপা দে, পিকলু দাশ, লাকী চৌধুরী, ঝুমুর বিশ্বাস, সোমা বিশ্বাস, বর্ষা রানা প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।
আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের লোকজন নিয়মিত মাসিক ধর্মসভার আয়োজন করে থাকেন। ধর্মসভা শেষে তাদের সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর