আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্ব উদ্বোধন

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ১২:৫২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ১২:৫২:০৮ অপরাহ্ন
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্ব উদ্বোধন
সিলেট, ১১ ফেব্রুয়ারী :  বিএনপির যুগ্ম মহাসচিব ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক হাবিব উন নবী খান সোহেল বলেছেন, আজকে ক্রিকেটের যে উন্নয়ন তা করেছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকো। তিনি রাজনীতির বাইরে থেকে খেলাকে খেলা হিসেবে দেখে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছেন। আজকে যে ক্রিকেট আমরা দেখতে পাই সেই ক্রিকেটের ভিত্তি তৈরি করেছিলেন আরাফাত রহমান কোকো। রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বে আশার পর তিনি ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তুলেছিলেন।
তিনি বলেন, কিছুদিন আগেও বাংলাদেশে একজন স্বৈরশাসক ক্ষমতায় ছিলেন। আমরা পৃথিবীর বুকে বহু স্বৈরশাসককে চিনি। তাদের ওপর বহু বই আছে। কিন্তু কোনো স্বৈরাচারকে আমরা কখনো বলতে শুনিনি আমার ক্ষমতা দরকার। আমাদের দেশের স্বৈরাচার কখনো বলেনি আমার মানুষের ভালোবাসা দরকার। কখনো তিনি বলেননি মানুষ খেতে পাচ্ছে না, আমি খাবার তুলে দিতে চাই। আমরা শুনেছি তিনি বলেছেন আমার ক্ষমতাটাই দরকার। এমন ক্ষমতালোভী কোনো স্বৈরাচার ছিল না। তিনি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সিলেট নগরীর উপশহর পয়েন্টস্থ সিলেট ক্রীড়া কমপ্লেক্সে মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক। তিনি কখনও খেলার ভেতরে রাজনীতিকে অন্তর্ভুক্ত করেননি। করেননি দলীয়করণ। ক্রীড়া ক্ষেত্রে কোকোর অবদান অনস্বীকার্য। আরাফাত রহমান কোকোর ক্রীড়া ক্ষেত্রে দূরদৃষ্টির কারণেই বাংলাদেশের ক্রিকেট আজ এ পর্যায়ে এসেছে। বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে যে দুর্নীতির মহোৎসব করছে জাতীয়তাবাদী শক্তির উত্থানের মধ্যে দিয়ে তা একদিন নিশ্চয়ই দূর হবে।
এসময় সম্মানিত অতিথির বক্তব্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, আজ আমাদের যুবসমাজ মাদকের দিকে ঢলে পড়েছে। যেখানে যুব সমাজকে একটা বাস্তবিক অর্থে ভালো ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের খেলাধুলার আয়োজন করতে হবে। যুবসমাজকে খেলাধুলার মধ্যে সম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা সুন্দর মাদকমুক্ত সমাজ গড়তে পারবো। তাই মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও  আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের সমন্বয়ক মিফতাহ সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে দেশের ক্রীড়াঙ্গনকে দলীয় ও রাজনীতিকরণ করেছে, আমরা ঠিক তার উল্টোটা করতে চাই। আমরা দেশের ক্রীড়াঙ্গনকে দলীয় ও রাজনীতিকরণ করবো না। আমরা দলীয়করণমুক্ত একটা ক্রীড়াঙ্গন গড়তে চাই। এর অন্যতম লক্ষ্য হচ্ছে, আমরা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে খেলাধুলা ছড়িয়ে দিতে চাই। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে, ঢেলে সাজাতে সবাইকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, পেশাজীবী পরিষদের সভাপতি ডা. শামীমুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফজলুল করিম ময়ুন, ফয়সল চৌধুরী ও মিজানুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ