আমেরিকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত

ভারতে খেলতে গেল রংপুরের ফুটবলকন্যারা 

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৩ ১১:৫২:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৩ ১১:৫২:২১ পূর্বাহ্ন
ভারতে খেলতে গেল রংপুরের ফুটবলকন্যারা 
রংপুর, ০৪ মে (ঢাকা পোস্ট) : ভারতের একটি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছেন ফুটবলকন্যাদের গ্রামখ্যাত রংপুরের সদ্যপুষ্কুরিনীর মেয়েরা। ইতোমধ্যে সদ্যপুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের হয়ে ১৪ জন ফুটবলার কুচবিহারের দেওয়ানগঞ্জে পৌঁছে গেছেন। আজ (৪ মে) সকালে তারা বাংলাদেশ ছেড়ে যান।
জানা গেছে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে রংপুরের মেয়েরা দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প নকআউট টুর্নামেন্ট-২০২৩ এ অংশ নেবেন। আগামী ৭ মে বিকাল সাড়ে ৪টায় তারা গোমটু ভুটানের মুখোমুখি হবেন। জয়ের লক্ষ্যেই ওই টুর্নামেন্টে অংশগ্রহণের কথা জানিয়েছে ক্লাবের প্রশিক্ষক ও খেলোয়াড়রা।
সদ্যপুষ্কুরিনী যুব স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সুলতানা আক্তার বলেন, ‘আমরা রংপুরের হয়ে খেললেও সবাই আমাদেরকে বাংলাদেশের মেয়ে হিসেবেই দেখবে। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে লাল-সবুজের জয় ও সম্মানের জন্য খেলব ইনশা-আল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’
সুলতানাদের কোচ মিলন মিয়া বলেন, ‘ক্লাব থেকে ১৪ জন খেলোয়াড়কে নিয়ে সীমিত পরিসরে এবার ভারত সফরে যাচ্ছি। সবাইকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর্থিক সংকটের কারণে সম্ভব হচ্ছে না। তবে আমাদের মেয়েরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আশা করছি আমরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরব ইনশা-আল্লাহ।’
প্রসঙ্গত, সদ্যপুষ্কুরিনী রংপুর সদরের একটি ইউনিয়ন। শহর থেকে ১৭ কিলোমিটার দূরে হলেও ইউনিয়নে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে ফুটবল। আর সেই জনপ্রিয়তা আসছে এখানকার ফুটবলকন্যাদের হাত ধরে। এক অজপাড়াগাঁ থেকে জাতীয় নারী ফুটবল দলসহ বিভিন্ন অনূর্ধ্ব দল ও ক্লাবে এখন পর্যন্ত খেলছেন ১৭ জন। ২০১১ সালে প্রথম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এ গ্রামের ৪০ জন ক্ষুদে কিশোরী ফুটবল খেলা শুরু করেন। ওই বছরই পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ফুটবলাররা রংপুর বিভাগের হয়ে নেতৃত্ব দিয়ে রানার্স আপ হয়। পরের বছরই দেশসেরা ফুটবল দল হয় তারা। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন

আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন