আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

হবিগঞ্জে ক্লিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০৪:১৬:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০৪:১৬:২৭ পূর্বাহ্ন
হবিগঞ্জে ক্লিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
হবিগঞ্জ, ১৬ ফেব্রুয়ারী : জেলার চুনারুঘাট উপজেলার "ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট" এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেষ হয়। শনিবার ১৫ ফেব্রুয়ারি চুনারুঘাট কলেজ সংলগ্ন রোকসানা কনভেনশন হলে সাংবাদিক ফরিদ উদ্দিন মাসুদ এর কোরআন তেলাওয়াত, উপদেষ্টা মোঃ আমীর হোসেন সোহাগ পরিচালনায়, উপদেষ্টা প্রভাষক আঃ করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ লিয়াকত হাসান।  শুভেচ্ছা বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক মুক্তার হোসেন। 
বক্তব্য রাখেন অধ্যক্ষ ফজলুল হক তরফদার আবিদ, জহিরুল ইসলাম কাজল, মো: তোফাজ্জল মিয়া, নুরুল ইসলাম তোতা, আবুল কাশেম সুমন, সিনিয়র শিক্ষক রাকিবুল আলম, প্রধান শিক্ষক আইয়ুব আলী, শিক্ষক বিল্লাল আহমদ, সিনিয়র শিক্ষক বশির আহমেদ, ওয়াসিম মিয়া, হাবিবুর রহমান দৌলত মুন্সী, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক সাজিদুর রহমান, ব্যবসায়ী নাসির উদ্দিন, সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন, রিপন মজুমদার, কুতুব উদ্দিন, রাজিউর রহমান রাজু, আল আমিন, কাজী সোহেল, আবদাল মিয়া, মিজানুর রহমান, জসিম উদ্দিন, প্রবাসী সাহেদ মিয়া, মিজান ও মাসুদ প্রমুখ। 
প্রবাসীদের অর্থায়নে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, চুনারুঘাটে পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে গঠিত ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট কে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং উক্ত সংগঠনের ভুয়সী প্রশংসা করেন। বিভিন্ন কবরস্থান, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা সহ চুনারুঘাট হাসপাতাল পরিষ্কার ও ফুলের চারা প্রদান, সুন্দরপুর হাসপাতাল পরিষ্কার ও ড্রাম সহ চুনারুঘাট পৌরসভায় কয়েকটি ময়লা রাখার ড্রাম সহ ফুলের ও ফলজ চারা রোপণ করে হবিগঞ্জ জেলায় প্রশংসায় ভাসছে ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট। আলোচনা সভা শেষে এতিম,গরীব ও অসহায় ৪০০ মানুষকে দুপুরের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে শনিবার হ্যালোইন 

মিশিগানে শনিবার হ্যালোইন