আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি

মাধবপুরে সায়হাম গ্রুপের সৌজন্যে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০১:৩৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০১:৩৮:০০ অপরাহ্ন
মাধবপুরে সায়হাম গ্রুপের সৌজন্যে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
মাধবপুর, (হবিগঞ্জ) ১৭ ফেব্রুয়ারী : উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজে সায়হাম গ্রুপের সৌজন্যে ও সার্বিক সহযোগিতায় এবং জাতীয় অন্ধ কল্যাণ সমিতি মৌলভীবাজার শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। তিন হাজার রোগী চিকিৎসা নেন। এরমধ্যে পাঁচ শতাধিক অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। 
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলার নোয়াপাড়ায় সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজ মাঠে মাধবপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান সায়হাম গ্রুপের পরিচালক  এস এফ এ এম শাহজাহান এর সভাপতিত্বে  চুক্ষ শিবিরের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ইমরুল হাসান, সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ একে এম সেলিম, জাতীয় অন্ধ কল্যাণ সমিতির আউটডোর সুপারভাইজার আব্দুল মান্নান। বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, সাবেক উপজেলারভাইস চেয়ারম্যান  আব্দুল আজিজ,ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, প্রেসক্লাবের সাবেক আলাউদ্দিন আল রনি প্রমূখ।  
সায়হাম গ্রুপ ১৯৮৭ সাল হতে লায়ন্স ক্লাবের মাধ্যমের এই চক্ষু চিকিৎসা শিবির কার্যক্রম শুরু করে দীর্ঘ এই দিনে প্রায় ৮০ হাজার রোগী চিকিৎসা হয় এবং চোখে ছানী পড়া ৮ হাজার রোগীর চিকিৎসা হয়। মাধবপুরের আশপাশের ৬টি উপজেলার চোখের রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর