আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী : গ্রেফতার ২

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০২:৫৬:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০২:৫৬:০৫ পূর্বাহ্ন
স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ালেন স্ত্রী : গ্রেফতার ২
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি :  রাজধানীর উত্তরায় এক দম্পতিকে প্রকাশ্যে কোপাতে থাকেন দুই যুবক। এ সময় স্বামীকে বাঁচাতে রামদায়ের সামনে ঢাল হয়ে দাঁড়ান স্ত্রী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো মো. মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।
এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই যুবক ওই দম্পতিকে রামদা দিয়ে আঘাত করছে। এক পর্যায়ে স্বামীকে পেছনে লুকিয়ে রাখার চেষ্টা করছেন স্ত্রী। আর ধারালো অস্ত্রের সামনে চলে এসেছেন স্ত্রী। এ সময় স্বামীকে বাঁচাতে হাত জোর করে আকুতি জানাচ্ছেন তিনি। স্বামীকে বাঁচাতে স্ত্রীর এমন সাহসিকতাকে স্যালুট জানাচ্ছেন অনেকে। নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছেন ওই নারী। আহত অবস্থায় দুজনকেই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোবারক ও রবি রায় গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয়। এ সময় জনগণ তাদের দুজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। যার হাতে রামদা ছিল সে ওই গাড়ির ড্রাইভার।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন