আমেরিকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ

টরেন্টো বিমানবন্দরে যাত্রীসহ উল্টে গেল ডেল্টা জেট, আহত ১৮

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৩:৩৮:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৩:৪২:১৭ পূর্বাহ্ন
টরেন্টো বিমানবন্দরে যাত্রীসহ উল্টে গেল ডেল্টা জেট, আহত ১৮
প্রতীকী ছবি, ডেল্টা এয়ার লাইন, ফেসবুক পেইজ

টরেন্টো, ১৮ ফেব্রুয়ারী : গতকাল সোমবার টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ার লাইনসের একটি বিমান উল্টে ১৮ জন আহত হয়েছে । সোমবার দুপুে ২টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটেছে কানাডার  টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। খবর মার্কিন সংবাদ মাধ্যম ও দ্য ডেট্রয়েট নিউজ সূত্রের।
জানা গেছে, আমেরিকার মিনিয়াপোলিসের সেন্ট পলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল বিমানটি। মোট ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন বিমানে। কিন্তু অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে বিমানটি উলটে যায়। কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে দুর্ঘটনার আগে টরন্টোতে তুষারপাত হয়েছিল বলে জানা যাচ্ছে। যদিও দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘটনার সময় বিমানবন্দরের রানওয়ে শুষ্ক ছিল। 
এই ঘটনার কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, রানওয়েতে উলটে যাওয়ার পরই আগুন ধরে যায় বিমানটিতে। কালো ধোঁয়াও বেরোতে দেখা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে বিমানের আগুন নেভান দমকলকর্মীরা। এরপরই যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয়। ঘটনার পর প্রায় দু’ঘন্টা বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছিল ওই বিমানবন্দরে।
গত তিন সপ্তাহের মধ্যে উত্তর আমেরিকায় এটি চতুর্থ বড় বিমান দুর্ঘটনা। গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসির রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি বাণিজ্যিক জেটলাইনার ও সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হন। গত ৩১ জানুয়ারি ফিলাডেলফিয়ায় একটি মেডিকেল পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন আরোহী ও মাটিতে থাকা আরেকজন নিহত হন। আর ৬ ফেব্রুয়ারি আলাস্কায় বিমান দুর্ঘটনায় ১০ জন নিহত হন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ছাত্রদল নেতার বাসায় ৭০ বোতল ‘বিদেশি মদ’, অতঃপর বহিষ্কার

ছাত্রদল নেতার বাসায় ৭০ বোতল ‘বিদেশি মদ’, অতঃপর বহিষ্কার