আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত

মিশিগানে ইহদিনার শুভ উদ্বোধন

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৪:০৬:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৪:০৬:৫৭ পূর্বাহ্ন
মিশিগানে ইহদিনার শুভ উদ্বোধন
হ্যামট্রাম্যাক, ১৮ ফেব্রুয়ারী : গত রোববার শহরের গেইট অব কলম্বাসে পবিত্র রমজানের প্রস্তুতি এবং ইহদিনার শুভ উদ্বোধন  করা হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও তুষার ঝড়ের সতর্কতা থাকা সত্ত্বেও কয়েক শত মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতিতে আগ্রহ ও ভালোবাসা লক্ষ্য করা গেছে, যা ইহদিনার প্রতি তাঁদের গভীর আস্থার প্রতিফলন ঘটেছে।
অনুষ্ঠানে কমিউনিটির সম্মানিত ব্যক্তিবর্গ মসজিদের ইমাম, আলেম-ওলামা, সমাজসেবক ও যুবসমাজের নেতারা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ ইহদিনার এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সংগঠনের যেকোনো কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন। ইহদিনা 'ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অফ নর্থ আমেরিকা' একটি মানবকল্যাণমুখী, অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। এটি ইসলামের মহান ঐতিহ্য হিলফুল ফুযুল-এর আদর্শকে ধারণ করে, যা ন্যায়বিচার, মানবসেবা, সুস্থ সংস্কৃতি এবং নৈতিকতার প্রতীক। সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মানবতার সেবা, সামাজিক উন্নয়ন, সুস্থ সংস্কৃতি এবং নৈতিক মূল্যবোধের প্রসার ঘটানো। অনুষ্ঠানে ইহদিনার নির্বাহী সদস্য মুফতি হাফিজ রিয়াদুল হুদা এবং মাওলানা হাফিজ আহমদ কাসিম ইহদিনার লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরেন।

বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফিজ আসাদ উদ্দিন নায়েবে মুহতামিম সাহেব জামেয়া ক্বাসীমুল উলুম দরগাহ, সিলেট, হযরত মাওলানা শাহজাহান মোহাম্মাদিয়া মসজিদ, ইমাম ও খতীব মুস্তাফা আলতারক আইওনা মসজিদ, মাওলানা আব্দুল লতীফ আজম খতীব, আল-ফালাহ জামে মসজিদ, মিশিগানের প্রবীণ ব্যক্তি এবং বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী বকুল, হযরত মাওলানা তাজউদ্দীন মুহতামিম, দারুল উলুম মিশিগান, হযরত মাওলানা কুতুবুজ্জামান তফাদার ইমাম ও খতীব,আল ইসলাহ জামে মসজিদ, হাফিজ মুফতি তাজিম খান এমডা মসজিদ, হাফিজ ক্বারী ফখরুল ইসলাম শিক্ষক দারুল উলুম মিশিগান, হাফিজ ফখরুল ইসলাম ইমাম ও খতীব  আল ইহসান মসজিদ, মাওলানা দিলওয়ার শিক্ষক দারুল উলুম মিশিগান, মাওলানা আব্দুল বাসেত ইমাম ও খতীব মসজিদ আল ফাত্হ, মাওলানা জাবেদ আহমদ শিক্ষা সচিব দারুল উলুম ডেট্রয়েট,
মাওলানা শাহেদ নিজাম, মাওলানা বরকতুল্লাহ আশরাফ শিক্ষক দারুল উলুম মিশিগান, হাফিজ মিনহাজ, কাউন্সিলম‍্যান কামরুল হাসান, সেলিম আহমদ কমিউনিটি এক্টিভিস্ট, মোশারফ হোসেন লিটু ট্রাস্টি মসজিদুন নুর, মুহিবুর রহমান খোকন সেক্রেটারি বাইতুল মোকাররম মসজিদ, মাসুদ খান সেক্রেটারি আল ইসলাহ মসজিদ, মইনুল হক কমিউনিটি এক্টিভিস্ট,গিয়াস তালুকদার ব্যাবসায়ী ও কমিউনিটি এক্টিভিস্ট, দেলওয়ার আনসার কমিউনিটি এক্টিভিস্ট, রাব্বানী তালুকদার কমিউনিটি এক্টিভিস্ট, মামুন খাঁন কমিউনিটি এক্টিভিস্ট, সাবেক কাউন্সিলম্যান নাঈম লিয়ন চৌধুরী, শাহাদত হুসাইন মিন্টু কমিউনিটি এক্টিভিস্ট, মনজুরুল করীম তুহিন কমিউনিটি এক্টিভিস্ট, রায়হান মিয়া চৌধুরী মিফতাহ ইন্সটিটিউট। সাংবাদিকদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুজ্জামান, হেলাল (আরটিভি), সাহেল আহমেদ (বাংলাভিশন), আশিক রহমান (ডিবিসি নিউজ)। এছাড়া অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ইহদিনার কেন্দ্রীয় কাউন্সিলের পক্ষ থেকে সকল অতিথিবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে : মামুনুল হক