আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

রাষ্ট্রক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে দয়া করে পদত্যাগ করেন: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০১:১৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০১:১৯:৪৩ অপরাহ্ন
রাষ্ট্রক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে দয়া করে পদত্যাগ করেন: মির্জা ফখরুল
যশোর, ১৮ ফেব্রুয়ারি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের ভয় আমাদের দেখাবেন না। জনগণ নিয়েই আমি চলি। আপনাদের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে দয়া করে পদত্যাগ করেন। দ্রুত নির্বাচন দিন। নতুন দল নিয়ে থাকেন।’ আজ মঙ্গলবার বিকেলে যশোর শহরের টাউন হল মাঠে রওশন আলী মঞ্চে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথাগুলো বলেন।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রস্তাবের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে চায়, এটা জনগণ মেনে নেবে না। কারণ, স্থানীয় নির্বাচন আগে হলে গ্রামে গ্রামে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠবে। পাড়ায় পাড়ায় গণ্ডগোল-সংঘর্ষ হবে। সমস্যা স্থায়ী হবে।’
দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘দেশে দুর্নীতি কমেনি; বরং দুর্নীতির রেট বেড়ে গেছে। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের কোনো নজর নেই। পুলিশ এখনো মাঠপর্যায়ে ঠিকমতো কাজ করতে পারছে না। এদিকে সরকারের কোনো খেয়াল নেই। আপনারা যত দ্রুত নির্বাচন করবেন, তত দ্রুত দেশে শান্তিশৃঙ্খলা ফিরবে।’
যশোরের ভবদহ সমস্যার সমাধান ও নওয়াপাড়া শিল্পনগরের রাষ্ট্রীয় সব পাটকল বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আপনারা জানেন, যশোরের নওয়াপাড়া শিল্পাঞ্চলের সব রাষ্ট্রীয় পাটকল বন্ধ হয়ে গেছে। কথা দিচ্ছি, আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে বন্ধ হয়ে যাওয়া সব কলকারখানা চালু করব। এ ছাড়া যশোরের ভবদহ অঞ্চলের মানুষ খুব কষ্টে আছে। আমরা ভবদহের স্থায়ী সমাধান করব।’
নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো ও দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়। যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগমের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য দেলোয়ার হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন