আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

ক্লিনটনে ডোনাট স্টোরের কর্মীর গুলিতে এক সশস্ত্র ডাকাত নিহত

  • আপলোড সময় : ২১-০২-২০২৫ ০১:৪৭:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৫ ০১:৪৭:০৭ পূর্বাহ্ন
ক্লিনটনে ডোনাট স্টোরের কর্মীর গুলিতে এক সশস্ত্র ডাকাত নিহত
ক্লিনটন টাউনশিপ, ২১ ফেব্রুয়ারী : গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্লিনটন টাউনশিপের ডোনাট শপে ডাকাতির চেষ্টাকারী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে কর্মচারী। ক্লিনটন কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ক্লিনটন টাউনশিপের একটি ডোনাট দোকানে ডাকাতির চেষ্টাকারী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
ক্লিনটন টাউনশিপ পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্দেহভাজন, যার বয়স ৩০ এর কোঠার কাছাকাছি, দুপুর ১২:৪৫ টার কিছু আগে ৩৪১৫৫ হার্পার অ্যাভিনিউয়ের গোল্ডেন ডোনাটসে প্রবেশ করেন। তিনি আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ টাকা দাবি করেন। এরপর এক কর্মী আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলি চালায়, যা সন্দেহভাজন ব্যক্তিকে আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি ডোনাট দোকান থেকে কিছু দূরে অবস্থিত একটি গাড়িতে করে পালিয়ে যায়। তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে পরে তাকে মৃত ঘোষণা করা হয়। গোয়েন্দারা থানায় ওই কর্মীকে জিজ্ঞাসাবাদ করেন। পুলিশ সন্দেহভাজন ব্যক্তি বা কর্মচারীর পরিচয় জানাতে পারেনি। মামলাটি তদন্তাধীন রয়েছে। এই ঘটনা সম্পর্কে যে কারও কাছে তথ্য রয়েছে তাকে ক্লিনটন টাউনশিপ পুলিশের (586) 493-7857 এই নম্বরে কল করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত