আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত

মিশিগানে বাংলাদেশি প্রবাসীদের জন্য ইমিগ্রেশন অনুষ্ঠান

  • আপলোড সময় : ২১-০২-২০২৫ ০২:১৫:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৫ ০২:১৫:৪৫ পূর্বাহ্ন
মিশিগানে বাংলাদেশি প্রবাসীদের জন্য ইমিগ্রেশন অনুষ্ঠান
ওয়ারেন, ২১ ফেব্রুয়ারী :গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশী কমিউনিটি হেল্পের উদ্যোগে ইমিগ্রেশন সংক্রান্ত এক সভা আল শাহী প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটিতে ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়ে চলেছে এরই ধারাবাহিকতায়, মিশিগান বাংলাদেশী কমিউনিটি হেল্প (এমবিসিএইচ) এই পরামর্শ বিষয়ক সভার আয়োজন করে। এই আয়োজনে ইউএস ইমিগ্রেশন কাস্টমস, বর্ডার পেট্রোল ও আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং কমিউনিটির সদস্যদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করেন।
মিশিগানে বাংলাদেশী কমিউনিটি হেল্টের হেড অব এডমিন দেলোয়ার আনসারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেভিড ইয়র্ক - টহল এজেন্ট ইন চার্জ, ইউএস বর্ডার টহল।
ডগ ম্যাককুয়ারি গ্রুপ সুপারভাইজার, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (আইসিই), কারেন স্মিথ (ভারপ্রাপ্ত) ফিল্ড অপারেশনের সহকারী পরিচালক, ফিল্ড অপারেশন অফিস (আইসিই ওএফও), ইউসুফ ফাওয়াজ পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)। এছাড়াও এমবিসিএইচ এর অ্যাডমিন প্যানেল ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত সবাই গুরুত্বপূর্ণ সঠিক তথ্য ও দিকনির্দেশনা পান, যে কিনা ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহায়তা করবে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, MBCH এর এডমিন-মোডারেটগণ, তাদের মধ্যে আজমল হুসাইন, সাফওয়ান আহমদ, জাভেদ খান، মুন্নি রহমান, সায়েম আহমদ, আলি ওলি, জাহিদুল ইসলাম মারুফ ও অন্যান্য। 
কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সাদেকুর রহমান সুমন ভাইস প্রেসিডেন্ট MI-BADC, মোস্তফা কামাল সাবেক সাধারণ সম্পাদক বাংলা প্রেস ক্লাব মিশিগান, হেলাল খান সভাপতি গোলাপগঞ্জ সমিতি মিশিগান, জিয়া হক ভাইস প্রেসিডেন্ট MI-BADC, হালিম খান,  সৈয়দ শাহীন সহ আরো অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস