আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

আটলান্টিক সিটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০১:২৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০১:২৮:০৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
আটলান্টিক সিটি, ২২ ফেব্রুয়ারী : 'একুশ মানে মাথা নত না করা' এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক, জব্বার, সালাম, বরকতদের মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন আটলান্টিক সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে এবসিকন শহরের ৫৩০ পূর্ব এবসিকন বুলেভার্ডে অবস্থিত ট্রাভেল লজ এ অস্থায়ী শহীদ মিনারের বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
একুশের অনুষ্ঠানমালার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল মহান একুশের তাৎপর্য শীর্ষক আলোচনা, একুশের কবিতা পাঠ, দেশের ও একুশের গান পরিবেশন ও শিশু- কিশোরদের  অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ।

একুশের প্রথম প্রহরে সার্বজনীন একুশ উদযাপন পরিষদ, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বেঙ্গল ক্লাব, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ, নিউ জার্সি স্টেট (দক্ষিন) বিএনপি, জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সি, জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি,বৃহত্তর নোয়াখালি সোসাইটি, সাংবাদিক ফোরাম, ট্যাক্সি ক্যাব এসোসিয়েশন, লোকাল ৫৪, নরসিংদী ভৈরব এসোসিয়েশন, বিজনেস এসোসিয়েশন, আটলান্টিক সিটি জিটনি এসোসিয়েশন এর পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। সাবেক কাউন্সিলম‍্যান মোমিনুল হক মামুনও পুষ্পার্ঘ্য  অর্পণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি ও বেঙ্গল ক্লাব আটলান্টিক সিটি যৌথভাবে “সার্বজনীন অমর একুশে উদযাপন” উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। এ উপলক্ষে মিরাজ খানকে আহবায়ক, মোঃ মনিরুজামান ও ফরহাদ সিদ্দিককে সদস‍্য সচিব করে “অমর একুশে  ফেব্রুয়ারি উদযাপন” কমিটি গঠন করা হয়েছিল। কাজী আরিফ লিখন ও কাজল বাড়ৈ সমগ্র  অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সুব্রত চৌধুরী, সংগীত পরিবেশন করেন জয়ন্ত সিনহা, আসিফ আনোয়ার, রুকু জামান প্রমুখ।

একুশের অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের অংশগ্রহণ ছিল লক্ষ‍্যনীয়। তীব্র শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী একুশের অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারন  সম্পাদক সোহেল আহমদ,বেঙ্গল ক্লাব আটলান্টিক সিটির সভাপতি রানা কবির ও সাধারন সম্পাদক কাজল বাড়ৈ মহান একুশের অনুষ্ঠান সফল করায়
সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন