আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

আটলান্টিক সিটির স্কুল জেলার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০১:৪২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০১:৪২:০০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটির স্কুল জেলার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
আটলান্টিক সিটি, ২২ ফেব্রুয়ারী : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ২১ ফেব্রুয়ারি, শুক্রবার সিটির স্কুল জেলার উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে। ওইদিন  সকালে যথাযোগ্য মর্যাদায় আটলান্টিক সিটি হাই স্কুলে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক আলোচনা সভা, গদ্য পাঠ, সংগীত,কবিতা আবৃত্তি এবং  প্রামাণ্য চিত্র প্রদশর্নীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। বায়ান্নর মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন আটলান্টিক সিটির পাবলিক স্কুলসমূহের সুপারিনটেনডেন্ট ডঃ মিসেস লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির  ট্রাস্টি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক ।

ডঃ  মিসেস  লা কোয়েটা স্মল তাঁর বক্তৃতায় ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি তাঁর অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে তিনি  বলেন, স্কুল জেলায় বহুজাতিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন ভাষা-ভাষীর ছাত্র-ছাত্রীদের মধ্যে মাতৃভাষার প্রতি তাদের আগ্রহ ও তা অন্তরে ধারণ ও লালন করে বেড়ে ওঠার লক্ষ্যেই তাঁর এই প্রয়াস। অনুষ্ঠানে আটলান্টিক সিটি হাই স্কুলের  বিভিন্ন ভাষা ভাষীর ছাত্র- ছাত্রী ও শিক্ষকরা তাদের নিজ নিজ মাতৃভাষায় গদ্য, পদ্য পাঠ করেন। 
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশগ্রহন করেন  জিশান বখতিয়ার, বাও ট্রেন তাওসীফ , ফারহান, জয় মিন্টুর, জুন ইয়ুন চ্যাং, মিস শাহ, পার্থ চৌধুরী, ডরোথি আদু, এনা ফিগারেরা,ইউনা জি প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ ডোনাল্ড হ‍্যারিসও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সেক্রেটারি মিদহাত সিদ্দিকী। তাঁর সুললিত কণ্ঠে দেশের গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য,  আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় আটলান্টিক সিটি স্কুল জেলায় বিগত কয়েক বছর যাবত ব্যাপক আয়োজনে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস‘ উদযাপিত হচ্ছে ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা