আমেরিকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ ১০ বছরে ২০ হাজার মানুষ হারানো মিশিগান অঞ্চল এখন ঘুরে দাঁড়াতে চায় অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার স্টার্লিং হাইটসে বিদ্বেষমূলক গ্রাফিতি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ আত্মরক্ষায় গুলি : ডেট্রয়েটের  ট্রিপল শুটিংয়ে অভিযোগ  আনছে না প্রসিকিউটররা টর্নেডো-বন্যায় নাজেহাল মিশিগান, সহায়তা পেতে তথ্য দাখিলের তাগিদ নির্মাণ জোনে ভয়াবহ দুর্ঘটনা, ডেট্রয়েটে প্রাণহানি ও আহত ডেট্রয়েটের পশ্চিমে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন আটক গ্যাসের পর বিদ্যুতেও দামের ঝাঁকুনি, জনজীবনে প্রভাবের শঙ্কা মিশিগানজুড়ে একই সঙ্গে বন্যা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মিশিগানে ইউএসবি’র বর্ণাঢ্য বৈশাখী উৎসব ২৬ এপ্রিল

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ লুট

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০২:২৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০২:২৯:১৮ অপরাহ্ন
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ লুট
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি : রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় গুলি করে আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর থেকে ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম আনোয়ার হোসেন (৪৩)। অলংকার নামে জুয়েলারি দোকান রয়েছে।
ঢামেকে আহত অবস্থায় আনোয়ার হোসেন বলেন, ‘অলংকার নামে আমার জুয়েলারি দোকান আছে। রাতে দোকান বন্ধ করে দুইশ ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে বাসার গেটে আসি। এ সময় তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন আমার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে আমাকে লক্ষ্য করে গুলি করে। পরে আমার সাথে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায়।’
এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ব্যবসায়ী আনোয়ার হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এ সময় তার পায়ে এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়েছে।
এ বিষয়ে রামপুরা থানা-পুলিশের ডিউটি অফিসার মো. মহসিন বলেন, ‘রাস্তা আটকে এক ব্যক্তিতে হাতে ও পায়ে গুলির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশের একটি টহল টিম গিয়েছে। সেখানে ওসিসহ ঊর্ধ্বতনরা রয়েছেন। ভুক্তভোগী ব্যক্তি একজন স্বর্ণ ব্যবসায়ী বলে শোনা যাচ্ছে।’
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংখ্যালঘু বৈষম্যে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়: জয়ন্তী রায়

সংখ্যালঘু বৈষম্যে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়: জয়ন্তী রায়