আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা
মৌলভীবাজার ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের মেগা ক্রিকেট টুর্নামেন্ট

সুপার কিংস ও আয়ান কিংস চ্যাম্পিয়ন

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০৩:৪৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০৩:৪৩:১৮ পূর্বাহ্ন
সুপার কিংস ও আয়ান কিংস চ্যাম্পিয়ন
মৌলভীবাজার, ২৫ ফেব্রুয়ারী : মৌলভীবাজার জেলা সদরের ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব ৬নং একাটুনা ইউনিয়ন তথা সিপিএ ইউ সিক্স কর্তৃক আয়োজিত মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ সিজন ০৭ এর জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৪ ফেব্রুয়ারি কচুয়া ক্রিকেট  গ্রাউন্ডে সকাল ১১ টায় সফলভাবে সম্পন্ন হয়েছে। 
ফাইনাল খেলায় সুপার কিংস বনাম ডি ভি ডি টাইগার্সের জমজমাট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় সিজন ০৭ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুপার কিংস রানার্স আপ হয় টাইগার্সরা। এছাড়াও অনুর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে ০২ এর চ্যাম্পিয়ন হয় আয়ান কিংস ১১, রানার্সআপ হয় এম এম এন ভিক্টোরিয়ানস।
ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন সিপিএ ইউ সিক্স এর সভাপতি মো: সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  মোঃ আতাউর রহমান ফয়েজ ও সহ সাধারণ সম্পাদক ফয়জুল কবির মুরাদ এর যৌথ পরিচালনায়  উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়নের কৃতি সন্তান ও  কানাডা প্রবাসী কমিউনিটি লিডার ফয়সল আহমেদ চৌধুরী। 

অনুষ্ঠান চলাকালে বৃটেন থেকে থেকে অনলাইনে বক্তব্য রাখেন সিপিএ ইউসিক্স এর উপদেষ্টা ইউকে বিডি টিভি ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সাব্বির করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোসাব্বির করিম সাব্বির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট ক্রীড়া সংগঠক  মুহিতুর রহমান হেলাল, একাটুনা ইউপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলি, সমাজসেবক আহমেদ আহাদ, মো: নানু মিয়া, ছালিকুল আলম টুকু, গিয়াস উদ্দিন, মুজিবুর রহমান, রুবেল আহমেদ, শামীম আহমেদ, জুয়েল আহমেদ, শহীদ আহমেদ, জায়েদ আহমেদ, অদুদ আলম মুফতি, আলমগীর আহমেদ, শাহ আজিজ, জাকির হোসেন রুমান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ রাজন মিয়া ও সদস্য সচিব মোঃ সাইদুল হাসান তানভীর সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
ফাইনালিস্ট দুই দল প্রধান আকর্ষণ হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আবু হায়দার রনি ও আবু জাহেদ চৌধুরী রাহিকে খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ান, ও রানার্স আপ দলসহ অংশগ্রহণকারী প্রত্যেক দলকে  ট্রপি, ক্রেষ্ট ও  পুরষ্কার হাতে তুলে দেওয়া হয়েছে। 
প্রধান ও বিশেষ অতিথি  সহ সকল বক্তারা  সি পি এ ইউ সিক্সের এই সুন্দর আয়োজনের প্রশংসা করে বলেন, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও একাটুনা ইউনিয়নের দেশ ও প্রবাসে বসবাসরত প্রবাসী সবাইকে নিয়ে সুন্দর এই আয়োজন অব্যাহত রাখার আহবান জানিয়েছেন এবং ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন সিপিএ ইউ সিক্স এর সভাপতি মো: সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক  মোঃ আতাউর রহমান ফয়েজ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ রাজন মিয়া ও সদস্য সচিব মোঃ সাইদুল হাসান তানভীর সহ কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”