আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ

নাহিদ দেশের প্রধানমন্ত্রী হবেন : উপ প্রেস সচিব

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০৫:৫৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০৫:৫৫:৩২ পূর্বাহ্ন
নাহিদ দেশের প্রধানমন্ত্রী হবেন : উপ প্রেস সচিব
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি : সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছেন উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম। পদত্যাগপত্র জমা দেওয়ার পর ফেসবুকে নাহিদ ইসলামকে নিয়ে এমন পোস্ট দেন অপূর্ব জাহাঙ্গীর।
পোস্টে তিনি লেখেন, ‍‌‌একদিন তিনি প্রধানমন্ত্রী হবেন। আপনি বাজি ধরতে পারেন।
তার আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, আমি পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি। গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৮ আগস্ট গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তিনজন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেই। তখন দেশের জাতীয় নিরাপত্তা ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত সাড়ে ছয় মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করছে। হয়ত আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি। কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকারে একটা স্ট্যাবিলিটি এসেছে।
তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি, সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাজপথে, ছাত্র-জনতার কাতারে থাকা প্রয়োজন।
এদিকে তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামের আগামীর যাত্রায় শুভ কামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ফেসবুকে দেওয়া পোস্টে তিনি বলেন, সহকর্মী, সহযোদ্ধার সাথে সরকারে শেষ দিন। আগামীর যাত্রা শুভ হোক।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সারজিস আলম নাহিদ ইসলামকে ট্যাগ করে দেওয়া পোস্টে লিখেছেন, ‘এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।’
গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। আজ তার পদত্যাগের মধ্যদিয়ে সে পথ সুগম হলো। আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান