আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ

হট্টগোল ও হাতাহাতির মধ্যেই 'গণতান্ত্রিক ছাত্র সংসদের' আত্মপ্রকাশ

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ১২:০৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ১২:০৭:০১ অপরাহ্ন
হট্টগোল ও হাতাহাতির মধ্যেই 'গণতান্ত্রিক ছাত্র সংসদের' আত্মপ্রকাশ
ঢাকা, ২৬ ফেব্রুয়ারী :  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করলো নতুন ছাত্র সংগঠন “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ”। চলল বিক্ষোভ, হট্টগোলও।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারকে আহ্বায়ক এবং দপ্তর সম্পাদক  জাহিদ আহসানকে সদস্য সচিব করে প্রাথমিকভাবে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির নাম প্রকাশ করা হয়। এছাড়া মূখ্য সংগঠক হিসেবে তাহমীদ আল মুদাসসির এবং মুখপাত্র আশরেফা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশীদ। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিও প্রকাশ করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আব্দুল কাদের ও সদস্য সচিব মহির আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মহির আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হিসেবে থাকছেন রাফিয়া রেহনুমা হৃদি।
এদিকে, নতুন ছাত্রসংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সংবাদ সম্মেলনের শুরু থেকে শেষ পর্যন্ত কয়েক দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন নেতাকর্মীরা। এতে তিনজন শিক্ষার্থী কিছুটা আহত হয়েছেন। আহতরা হলেন- আকিবুল হোসেন (ঢাবি, কবি জসীমউদ্দিন হল, ১৮-১৯ সেশন), রিয়াজ উদ্দিন (ঢাবি, সূর্যসেন হল, ইসলামিক ইতিহাস বিভাগ) ও সুহাস আলী মিশু (একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী)।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে কলাভবনের সামনে, মলচত্বর এলাকা ও কেন্দ্রীয় পাঠাগারের সামনে কয়েক দফা হাতাহাতি হয়।
বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হলেও পৌনে ৪টার দিকে একদল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়ে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে স্লোগান দিতে থাকে। এছাড়া, আরেক দল শিক্ষার্থীকে আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদকে নতুন সংগঠনের কোনো পদ না দেওয়ায় তারা বিক্ষোভ শুরু করেন।
এ সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা একসঙ্গে লড়াই করেছি। এ দেশের জন্য আমরা কী করেছি সেটা মানুষ জানে। কিন্তু তারা আমাদের বাদ দিয়ে ঢাবিকেন্দ্রিক একটা কমিটি দিয়েছে। যা আমরা কখনো মানবো না।’
পরে সাড়ে ৪টার দিকে ডাকসু ভবন থেকে মিছিলসহ মধুর ক্যান্টিনে প্রবেশ করে নতুন সংগঠনের নাম ঘোষণাকারী সমন্বয়করা। এ সময় মধুর ক্যান্টিনের বাইরে স্লোগান দিচ্ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা চলে গেলেও, সংগঠনের নাম ঘোষণা শুরু হলে তারা আবার ফিরে আসেন এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।
প্রথমে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নারী শিক্ষার্থী কিল-ঘুষির চেষ্টা করেন, এরপর হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে সমন্বয়করা মধুর ক্যান্টিনের ভেতরে প্রবেশ করলেও, তাদের পিছু নিয়ে সেখানে প্রবেশ করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এরপর সংগঠন ঘোষণা ও হাতাহাতি ঘটে। হাতাহাতির মধ্যেই আবু বাকের মজুমদার নতুন সংগঠনের নাম ও কমিটির সদস্যদের ঘোষণা করেন। 
এদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম বলেন, ‘আমরা ছাত্রসংগঠন আত্মপ্রকাশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা ইতিবাচক প্রতিযোগিতা লক্ষ্য করেছি। আমরা এ বিষয়টিকে ইতিবাচকভাবে নিচ্ছি। এরকম ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান