আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

আটলান্টিক সিটিতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিএএসজের আলোকসজ্জা 

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০১:১০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০১:১০:৫২ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিএএসজের আলোকসজ্জা 
আটলান্টিক সিটি, ২৬ ফেব্রুয়ারী : পবিত্র মাহে রমজান সমাগত। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে বাংলাদেশ কমিউনিটি সেন্টার ভবনে আলোকসজ্জা করা হয়েছে।
গতকাল মংগলবার সন্ধ্যায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে  আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” ভবনটিকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। পুরো রমজান মাস জুড়ে এ আলোকসজ্জা অব্যাহত থাকবে বলে জানান বিএএসজে নেতৃবৃন্দ। 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও শাহরিয়ার আহমেদ এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন আব্দুর রফিক, কাউন্সিল এট লারজ প্রার্থী সোহেল আহমদ,শেখ আমিন, মোঃ আইউব,রহমান বাবুল, গিয়াসউদদীন, মনিরুজ্জামান মনির, সুব্রত চৌধুরী, রওশন উদদীন, সিরাজুল ইসলাম, বেলাল উদ্দিন, সাবেক কাউন্সিলর মামুনুল হক মামুন, সৈয়দ শহীদ,ওয়ালিদ, শাহরু   চৌধুরী, মোঃ মিজান প্রমুখ। দোয়া ও মোনাজাত  করেন মওলানা আবদুল হাই।
সভায় বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল সংগঠনের  পক্ষ থেকে সাউথ জার্সিবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, রমজান মাস কোরআন নাজিলের মাস, রমজান মাস তাকওয়া অর্জনের মাস, সংযমের মাস। আজকে ঝঞ্জাবিক্ষুব্ধ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রমজান যেই শিক্ষা নিয়ে এসেছে সেই শিক্ষাকে আমাদের গ্রহণ করতে হবে। বিএএসজের কর্মকর্তারা সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ