আমেরিকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই

ইন্ডিপেন্ডেন্স টাউনশীপে দুর্ঘটনায় আহত চালকের মৃত্যু

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০২:৫০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০২:৫০:২০ পূর্বাহ্ন
ইন্ডিপেন্ডেন্স টাউনশীপে দুর্ঘটনায় আহত চালকের মৃত্যু
ইন্ডিপেন্ডেন্স টাউনশীপ, ২৭ ফেব্রুয়ারী : ওকল্যান্ড কাউন্টি শেরিফের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, ইন্ডিপেন্ডেন্স টাউনশীপে দুই গাড়ির সংঘর্ষে আহত এক চালক মারা গেছেন। ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গ্রোভল্যান্ড টাউনশিপের বাসিন্দা ডোয়াইন পল ম্যাককাচিয়ন (৬৯) দুর্ঘটনায় আহত হওয়ার দুই দিন পর সোমবার (২৪ ফেব্রুয়ারী) স্থানীয় একটি হাসপাতালে মারা যান।
গত শনিবার (২২ ফেব্রুয়ারী ) রাত সোয়া ১০টার দিকে  ইন্ডিপেন্ডেন্স টাউনশিপের অ্যামি ড্রাইভের কাছে অর্টনভিল রোডে দুর্ঘটনার কবলে পড়েন ম্যাককচিয়ন। প্রাথমিক তদন্ত অনুসারে, তিনি একটি ২০১৯ সালের শেভ্রোলেট সিলভেরাডো চালাচ্ছিলেন। ঘটনার সময় তিনি অ্যামি ড্রাইভের কাছে একটি ড্রাইভওয়ে থেকে অর্টনভিল রোডের বেরিয়ে এসেছিলেন এবং দক্ষিণে ভ্রমণকারী ২০০৮ সালের  হোন্ডা সিভিককে আঘাত করেছিলেন। ম্যাককচিয়ন তার সিট বেল্ট পরেননি। কর্মকর্তারা জানিয়েছেন, সিভিকের চালক ২৫ বছর বয়সী হোলি তার সিটবেল্ট পরে ছিলেন এবং তিনি আহত হননি। চিকিৎসকরা দুর্ঘটনাস্থলে পৌঁছে ম্যাককচিয়নকে হাসপাতালে নিয়ে যান। সে সময় তার আঘাত প্রাণঘাতী নয় বলে ধারণা করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, দুর্ঘটনার পেছনে অ্যালকোহল বা মাদক দায়ী বলে তারা মনে করেন না। 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল

নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল