আমেরিকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন মিশিগানে দুই প্রাপ্তবয়স্কের হাম শনাক্ত যুদ্ধ-সংকট পেরিয়ে শতবর্ষের ঐতিহ্য ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন ওহাইওতে ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানে গোলাগুলি, অনাগত সন্তানের বাবা ও নানাসহ নিহত ৩ শিকাগোতে বেগম খালেদা  জিয়ার নামে সড়ক উদ্বোধন নিউইয়র্কে আওয়ামী লীগ ও হিন্দু  সংগঠনের সভায় উত্তেজনা মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধে বিল, প্রতারণার শিকার বয়স্করা মিশিগানে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার দুই বছরের ভোগান্তি শেষে খুলল I-696 উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়, বাতিল খনিজ চুক্তি

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৪:০১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৪:০১:১৪ পূর্বাহ্ন
ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়, বাতিল খনিজ চুক্তি
ওয়াশিংটন, ১ মার্চ : হোয়াইট হাউসে ওভাল অফিসে হওয়া বৈঠকে তীব্র বাদানুবাদে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠক শেষ না করেই হোয়াইট হাউস ছাড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট। 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান কীভাবে সম্ভব, সেই লক্ষ্যে গতকাল শুক্রবার বৈঠক চলছিল। পাশাপাশি আলোচনায় ছিল ইউক্রেনের সমৃদ্ধ খনিজ ভাণ্ডারও। এবিষয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে গতকাল মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দিলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে হলে কিছু আপস করতে হবে ইউক্রেনকে। যা নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকেই বাদানুবাদ হয় দুই রাষ্ট্রনেতার। 
হোয়াইট হাউস সূত্রে দাবি, ট্রাম্প জেলেনস্কিকে জানিয়েছেন, তিনি নিরপেক্ষ থেকে দু’দেশের মধ্যে মধ্যস্থতা করতে চান। তবে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হলে খানিকটা আপস করতে হবে ইউক্রেনকে। সূত্রের খবর, ট্রাম্পের এই কথায় শুরু হয় বাদানুবাদ। ট্রাম্পের কথায়, চুক্তিবদ্ধ না হলে ইউক্রেনের সঙ্গে থাকবে না আমেরিকা। একাই তাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। তবে জেলেনস্কিও স্পষ্ট জানিয়েছেন, তাঁরা কোনওরকম সমঝোতায় রাজি নয়। এদিকে উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই ইউক্রেন প্রেসিডেন্টের উদ্দেশে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘আপনাকে আমেরিকার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা উচিত।’ তার উত্তরে জেলেনেস্কি বলেন, ‘অনেকবার আমেরিকার প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়েছি।’ যদিও শেষ পর্যন্ত বৈঠক থেকে কোনও রফাসূত্র বের হয়নি বলে জানা গিয়েছে। বাতিল হয়ে যায় যৌথ সাংবাদিক বৈঠকও। এরপরই হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে আসেন জেলেনেস্কি।
এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘শান্তির জন্য সত্যিই জেলেনস্কি প্রস্তুত থাকলে তিনি আবার হোয়াইট হাউসে আসতে পারেন।’ এক্স হ্যান্ডেলে জেলেনেস্কি লিখেছেন, ‘ধন্যবাদ আমেরিকা। ইউক্রেনে ন্যায্য অধিকার ও দীর্ঘস্থায়ী শান্তি দরকার। আমরা ঠিক সেই জন্য কাজ করছি।’  খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১