আমেরিকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন মিশিগানে দুই প্রাপ্তবয়স্কের হাম শনাক্ত যুদ্ধ-সংকট পেরিয়ে শতবর্ষের ঐতিহ্য ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন

জিম হুইলান স্মৃতি পুরস্কার পেলেন বিএএসজের সভাপতি

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ০৩:১২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ০৩:১২:৫৪ অপরাহ্ন
জিম হুইলান স্মৃতি পুরস্কার পেলেন বিএএসজের সভাপতি
আটলান্টিক সিটি, ৪ মার্চ : গত রোববার দুপুরে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের ৫০তম বার্ষিক কনভেনশনে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল “জিম হুইলান স্মৃতি পুরস্কার”এ ভূষিত হয়েছেন। আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক  দলের অগ্রযাত্রা ও কমিউনিটি সেবায় প্রশংসনীয় অবদান রাখায় তিনি এই পুরস্কার লাভ করেন। আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশনে তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
এগ হারবার শহরে অবস্থিত রিনাল্ট ওয়াইনারির মিলনায়তনে অনুষ্ঠিত এই কনভেনশনে  আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, দক্ষিণ এশীয় আমেরিকান ডেমোক্র্যাটিক নেতা আব্দুর রফিক, সোহেল আহমদ, সুব্রত চৌধুরী, হাবিব রেহমান, ইশরাত জাহান, লাকি চৌধুরীসহ আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের কুমিল্লা সদরের কৃতি সন্তান জহিরুল ইসলাম বাবুল ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে আসেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নির্বাচিত সভাপতি হিসাবে তিনি দীর্ঘদিন যাবত সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর গতিশীল নেতৃত্বে বিএএসজে সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রানপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। বিশেষ করে করোনাকালীন দু:সময়ে তাঁর নেতৃত্বে বিএএসজের বিভিন্ন জনহিতকর ও কল্যানমূলক কর্মসূচী বাংলাদেশ কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটিতে বেশ সাড়া ফেলে। তাঁর গতিশীল ও দূরদর্শি নেতৃত্ব যুক্তরাষ্ট্রের মূলধারার নেতৃত্বের দৃষ্টি আকর্ষণেও সক্ষম হয়।
বাংলাদেশের কুমিল্লা সদরের মরহুম হাজী আব্দুর রাজ্জাক চেযারম্যান ও মরহুমা সুফিয়া খাতুনের দ্বিতীয় সন্তান জহিরুল ইসলাম বাবুলের জন্ম ১৯৬৯ সালে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন ছাত্র ও নিউ জার্সির স্টকটন বিশ্ববিদ্যালয়ের কৃতি গ্র্যাজুয়েট। চার সন্তানের জনক জহিরুল ইসলাম বাবুল আটলান্টিক সিটি গভর্নমেন্ট এর মার্কেণ্টাইল দপ্তরে সহকারী পরিচালক হিসাবে কর্মরত আছেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল  “জিম হুইলান স্মৃতি পুরস্কার” পাওয়ায় কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে বৃন্দাবন কলেজ অ্যালামনাইয়ের মিলনমেলা

নিউইয়র্কে বৃন্দাবন কলেজ অ্যালামনাইয়ের মিলনমেলা