আমেরিকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার

আটলান্টিক সিটিতে বিএএসজের ঈদ বাজার ১৯ মার্চ

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ১০:৫৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ১০:৫৯:০১ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের ঈদ বাজার ১৯ মার্চ
আটলান্টিক সিটি, ৫ মার্চ : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১৯ মার্চ, বুধবার “ঈদ বাজার” অনুষ্ঠিত হবে।  আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত প্রবাসীদের মিলনকেন্দ্র বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই ঈদ বাজারের আয়োজন করা হয়েছে। ওইদিন দুপুর তিনটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত ঈদ বাজার চলবে।
ঈদ বাজারের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি।
ঈদুল ফিতরের প্রাক্কালে অনুষ্ঠিতব্য এই ঈদ বাজারে প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসবেন। স্টলগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজসহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাকপরিচ্ছদ, পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক ও বিভিন্ন ডিজাইনের অলংকার, খেলনা ইত্যাদি পাওয়া যাবে।
ঈদ বাজারের আয়োজকদের পক্ষে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের একটুকু ছোঁয়া দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ডের সভাপতি আবদুর রফিক ঈদ বাজার সফল ও স্বার্থক করে তোলার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন ইমদাদ চৌধুরী, ব্রঙ্কসে দোয়া

ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন ইমদাদ চৌধুরী, ব্রঙ্কসে দোয়া