আমেরিকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু

আটলান্টিক সিটিতে রমজান উপলক্ষে বিএএসজের খাদ্যসামগ্রী বিতরণ

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১২:৫৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১২:৫৭:৩৪ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে রমজান উপলক্ষে বিএএসজের খাদ্যসামগ্রী বিতরণ
আটলান্টিক সিটি, ৯ মার্চ : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি রমজান উপলক্ষে বিনামূল‍্যে  খাদ্যসামগ্রী বিতরণ করেছে। গতকাল শনিবার বিকালে আটলান্টিক এভিনিউস্থ মসজিদ আল হেরার সামনে কমিউনিটি ফুড ব্যাংক অব নিউ জার্সির সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রমজানের খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, পবিত্র মাস। এই মাসে মানুষ সিয়াম সাধনা করে।এই সিয়াম সাধনার মাসে কমিউনিটির পাশে থাকার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। আশা করি আগামীতেও আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, করোনাকালীন সময়কাল থেকে আমরা কমিউনিটিতে খাদ্য সহায়তা দিয়ে আসছি, তারই ধারাবাহিকতায় আজকে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরন করছি।

রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণের সময় বিএএসজের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, ফেরদৌস ইসলাম,গিয়াসউদদীন পাঠান, মোঃ দিদার,শাহরিয়ার আহমদ,সিরাজুল ইসলাম,আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিভিন্ন কমিউনিটির লোকজন এই খাদ্য সহায়তা গ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেশার গণ্ডি পেরিয়ে সুরের মঞ্চে ইফতেখারুল চিশতি

পেশার গণ্ডি পেরিয়ে সুরের মঞ্চে ইফতেখারুল চিশতি