আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

নারী দিবসে ইউকে  বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও ইফতার মাহফিল 

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০২:৪৬:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০২:৪৬:৫০ পূর্বাহ্ন
নারী দিবসে ইউকে  বাংলা রিপোর্টার্স ইউনিটির আলোচনা ও ইফতার মাহফিল 
লন্ডন, ১০ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮মার্চ শনিবার বিকেল ৪ ঘটিকায় পূর্বলন্ডনের টাওয়ার হ্যামলেট্স এর ভ্যালেন্স রোডের পিউর চা-ই এর সেমিনার হলে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জগন্নাথপুর টাইমসের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান। সভা পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইকরা বাংলা টিভির জনপ্রিয় উপস্থাপক সাংবাদিক মিজানুর রহমান মীরু। 
মূল আলোচনায় অংশ নেন- ব্রিটেনের বিশিষ্ট নারীনেত্রী, মানবাধিকারকর্মী ও সাংবাদিক উর্মি মাজহার। নারীদের উন্নয়ন, সমতা, অধিকার আদায়ে সহমত জানিয়ে এ আলোচনায় বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান, হোষ্ট ইকরা বাংলা ও এলবি২৪ হাফসা ইসলাম, রেড টাইমস এর আসমা মতিন, রাজনৈতিক ব্যক্তিত্ব আমিনা আলী, কমিউনিটি এক্টিভিস্ট নাসিমা বেগম, কবি মুজিবুল হক মনি, কবি সালমা বেগম, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি জামাল আহমেদ খাঁন, সহসভাপতি জুবায়ের আহমেদ, রিপোর্টার্স ইউনিটির এসিসট্যান্ট সেক্রেটারী ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের সহকারী সম্পাদক এস কে এম আশরাফুল হুদা, রিপোর্টার্স ইউনিটির এসিসট্যান্ট সেক্রেটারী জগন্নাথপুর টাইমস এর বার্তা সম্পাদক মির্জা আবুল কাশেম, রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার ভোরের কাগজের প্রতিনিধি ড. আজিজুল আম্বিয়া, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি ভয়েস অব টাওয়ার হ্যামলেটসের সম্পাদক এমডি সুয়েজ মিয়া, এনএল২৪ এর উপস্থাপক নুরুন নবী, জে টাইমস টিভি ও বাংলা সংলাপের রিপোর্টার ব্যারিস্টার ইকবাল হুসেন, ব্যারিস্টার আলিমুল হক, সাংবাদিক আলাউর রহমান শাহীন, ফটো জার্নালিস্ট নাহিদ জায়গিরদার, সাংবাদিক শাকিল আহমেদ সোহাগ ও শাহ শরীফ উদ্দিন প্রমুখ ৷ 

আলোচনা শেষে ইফতারের পূর্বে নারীদের সামগ্রিক উন্নয়ন ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়। নারী দিবসের ইফতার পূর্ব এই আলোচনায় বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস’ এখন নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অর্জন উদযাপনের একটি বৈশ্বিক দিন। একই সঙ্গে দিবসটি লৈঙ্গিক সমতার বিষয়টিও তুলে ধরে। নারীর উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইতিবাচক পরিবর্তনের ডাক দিতে সবাইকে এগিয়ে আসতে হবে, নারীদের প্রতি সম্মান দেখাতে হবে কারণ নারী একজন মা, কন্যা, জায়া বোন বা কারো স্ত্রী । ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মূল আলোচক সাংবাদিক উর্মি মাযহার বলেন প্রত্যেক মানুষের মানবিক গুণাবলি থাকতে হবে। নারী দিবসে পুরুষের পাশাপাশি নারীদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নারীরা মা হবেন বা যারা হয়েছেন, একটা জিনিস মনে রাখতে হবে যেন নিজেদের সন্তানদের ছেলে বা মেয়ে হিসেবে চিন্তা না করে মানুষ হিসেবে গড়ে তুলি। ছেলে যদি মানুষের মতো মানুষ হয় নারীদের প্রতি সম্মান করবে এবং একজন মেয়ে বা নারী যদি সত্যিকার অর্থে মানুষ হয় তখন পুরুষদের প্রতি ভালোবাসা, সম্মান দেখিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করবে, একটি সুন্দর শান্তির উন্নয়নমুখী সমাজ গঠন করবে। তখন আর হানাহানি, খুন, ধর্ষণ, অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা