আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

শিশু আছিয়াকে নির্যাতনের প্রতিবাদে সিলেটে মহিলা দলের মানববন্ধন

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০২:১৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০২:১৬:৩৮ অপরাহ্ন
শিশু আছিয়াকে নির্যাতনের প্রতিবাদে সিলেটে মহিলা দলের মানববন্ধন
মাগুরায় স্কুলছাত্রী আছিয়ার উপর পাষবিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়নের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা মহিলা দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা।

সিলেট, ১০ মার্চ : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বলেছেন, ধর্ষণ একটি জঘন্য ঘটনা, ধর্ষকদের কাছে মা-বোন ও মেয়েরাও নিরাপদ নয়। এসব ঘটনা বেশীরভাগ সময় স্থানীয় ভাবে বিচার শালিসের মাধ্যমেই ধামাচাপা দেয়া হয়, ক্ষমতার অপব্যবহার ও টাকা ছড়িয়ে অপরাধীরা পার পেয়ে যায়। যে কারণে নারী বা শিশু ধর্ষনের ঘটনা এখন বেড়ে গেছে। এতে করে এসব জঘন্য ঘটনার সঠিক বিচার হয়না। তাই ধর্ষণের ঘটনায় তাৎক্ষনিক ভাবে শাস্তি দেয়া যায় এমন আইন করতে হবে। নারী ও পুরুষের মধ্যে কোন বৈষম্য থাকবে না, নারীদের প্রতি সহনশীল হতে হবে। শিশু ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের দৃষ্টানন্তমূলক  শাস্তি নিশ্চিত করতে হবে। সর্বপরি দেশের স্থিতিশীলতা রক্ষা করতে দ্রুত সময়ের মধ্যে অতি প্রয়োজনীয় সংষ্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহনযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগনের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মাগুরায় তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়ার  উপর পাশবিক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কর্মসূচির অশ হিসেবে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে, জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি ফারজানা বক্ত রায়না, সিলেট জেলা মহিলা দলের সাবেক যুগ্ন সম্পাদক দিবা রানী দে বাবলী, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন নাহার ইয়াসমিন, জেলা শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদক পারভিন খান, জেলা মহিলা দল নেত্রী হালিমা বেগম, জলি পুরকায়স্থ, ১৯ নং ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হালিমা বেগম প্রমূখ।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না বলেন, আমরা আর কোন ধর্ষণের ঘটনা দেখতে চাই না। এই দেশে কোন ধর্ষকদের স্থান হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সর্বস্থরের নেতাকর্মী সহ দেশের সর্বস্থরের মানুষ আছিয়ার পাশে আছে।
সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন, আমাদের সন্তানরা মাত্র কিছু দিন পূর্বে বুকের রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। আর এই সন্তানরা যদি পাশবিকতার শিকার হয় তাহলে এই দুঃখের শেষ কোথায়। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যেই আছিয়ার মায়ের সাথে কথা বলেন। তার চিকিৎসা সহ যাবতীয় দায়িত্ব গ্রহন করেছেন। দেশের মানুষ আছিয়ার সাথে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”