আমেরিকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার

রাজধানীতে হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৩:০১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৩:০১:১৮ অপরাহ্ন
রাজধানীতে হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল খুন
ঢাকা, ১০ মার্চ : রাজধানীর উত্তরখানে হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল সাইদুর রহমান ভূঁইয়াকে (৫০) খুন করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) উত্তরখান থানা পুলিশ বিকেলে লেক ভিউ হাসপাতাল থেকে ওই শিক্ষকের মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে বিকেলে উত্তরখান এলাকার লেক ভিউ হাসপাতাল থেকে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন্সিপালের মৃতদেহটি উদ্ধার করা হয়। তার মুখমণ্ডলসহ শরীরে ধারাল অস্ত্রের চিহ্ন রয়েছে।’
তিনি জানান, ‘প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, গত ছয় মাস ধরে তিনি উত্তরখান মাজার রোড পুরান পাড়া এলাকার একটি ফ্ল্যাটে একাই থাকতেন। আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুয়েকদিন আগে তার বাসায় মেহমান আসে। এদের মধ্যে ছিল একজন ছেলে, একজন মেয়ে। ঘটনার পর থেকে তাদের আর পাওয়া যাচ্ছে না। স্থানীয় লোকজন ভাইস প্রিন্সিপালকে রক্তাক্ত অবস্থায় বাসায় পড়ে থাকতে দেখে। পরে লেকভিউ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’
তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের লোকজন ও স্ত্রী শান্তিনগর এলাকায় থাকেন। বিস্তারিত জানার জন্য খোঁজখবর নেওয়া হচ্ছে।’
এদিকে উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘নিহত সাইদুর রহমান ভূঁইয়া শান্তিনগর হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন। তবে তাকে বর্তমানে বরখাস্ত করা হয়েছে। স্ত্রী-সন্তানদের সঙ্গেও তার তেমন যোগাযোগ ছিল না। তারাও জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করতেন না।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ১৭ জুন

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ১৭ জুন