আমেরিকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেডারেল কর্মকর্তাদের কথিত জিজ্ঞাসাবাদের পর ইউএমের চীনা গবেষকের মৃত্যু ইস্টার সকালে ডেট্রয়েটে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু ডেট্রয়েটে সরকারি ভবনের ভেতরে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তা বাংলা নববর্ষে নতুন রূপ : এবার ‘বৈশাখী শোভাযাত্রা’, আনন্দ-মঙ্গল বাদ ইরানে সাহসী উদ্ধার অভিযান : মার্কিন পাইলট ফিরেছেন নিরাপদে দক্ষিণ-পূর্ব মিশিগানে বন্যা সতর্কতা জারি দক্ষিণ-পূর্ব মিশিগানে টর্নেডো সতর্কতা জারি মুসলিম-অধ্যুষিত হ্যামট্র্যাম্যাকে পোলিশ চার্চের টিকে থাকার লড়াই ছুরিকাঘাতের ঘটনায় লিভোনিয়া পুলিশ কর্মকর্তা  আহত, সন্দেহভাজন গ্রেপ্তার উইসকনসিনে চুরির চেষ্টায় একর্স শহরের আর্থিক ব্যবস্থাপক গ্রেপ্তার মিশিগানে ক্রাউন জালিয়াতি : দন্তচিকিৎসক সেলিমের বিরুদ্ধে ১৩১ অভিযোগ   দিনের সূর্য থেকে মধ্যরাত পর্যন্ত, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মচিত্র অফিস সময় কমল, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ব্লুমফিল্ড টাউনশিপে ব্যাংক ডাকাতি, সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ হবিগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনা : ১৯ ঘণ্টা পর সচল রেলপথ যুদ্ধে লক্ষ্যপূরণের পথে আমেরিকা : ট্রাম্প ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ঐতিহাসিক ভবনে আগুন, ৬৫ দমকল কর্মীর সাড়া মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের ইঙ্গিত দিলেন জামায়াত আমির ডেট্রয়েট মেয়র শেফিল্ডের উচ্চাভিলাষী 'স্টেট অফ দ্য সিটি' ভাষণ

সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০১:৫৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০১:৫৩:৩৫ অপরাহ্ন
সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা
সিলেট, ১১ মার্চ : বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতস্ফূর্তঃ অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল। মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় মহানগরের বারুতখানাস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক শ্যামল সিলেটের যুগ্ম বার্তা সম্পাদক, বাংলানিউজের ব্যুরো ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহসভাপতি ডেইলি নিউএজ’র স্টাফ করসপনডেন্ট (সিলেট) মনিরুজ্জামান মনির।
ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম- সেবা) বলেন-পবিত্র রমজান মাসে ইফতার ভ্রাতৃত্ব বন্ধনে গুরুত্ব রাখে। জেলা প্রেসক্লাবের ইফতার আয়োজনের মাধ্যম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যে সংযোগ তৈরি হয়েছে, তা দৃষ্টান্তমূলক। ক্লাবের প্রত্যেক সদস্য এ অঞ্চলের মানুষের জন্য এবং দেশের উন্নয়র্নে তাদের কলম চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 
বিশেষ অতিথির বক্তব্য সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন-সৈনিকরা সব সময় দেশ ও জাতির কল্যাণে কলম স্বোচ্ছার ছিলেন এবং থাকবেন। পরিবর্তিত পরিস্থিতি দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন আশাবাদি তিনি। 
বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, বিগত সরকারের আমলে কী হয়েছে, মানুষ সেটা ভুলে যেতে চায়। নতুন বাংলাদেশ গড়তে সকলকে নব-উদ্যমে কাজ করে যেতে হবে। বিশেষ করে জেলা প্রেসক্লাবের সকল কলমসৈনিক লেখনীর মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারেন।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ও সাবেক সাংসদ অ্যাডভোকেট শাহীনুর পাশা চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক (সিলেট) শাহ দিদার আলম চৌধুরী নবেল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ এবং জামায়াতে ইসলামি সিলেট মহানগর শাখার নায়েবে আমির ডা. নুরুল ইসলাম বাবুল। 
সম্মানিতি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও শ্যামল সিলেট’র সম্পাদক মন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক সাবেক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট মেট্রোপলিটন চেম্বারের কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম তুহিন, পূবালী ব্যাংক সিলেট শাখার ডিজিএম প্রদ্যুৎ কান্তি দাশ, সিলেট জেলা কর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মুহাম্মদ ফজুলর রহমান শিপু, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, ইসলামী আন্দোলন সিলেট মহানগর শাখার সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট (ইমজা)-এর সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা সেলিনা চৌধুরী, সভাপতি সুবর্ণা হামিদ, সিলেট ইবনে সিনা হাসপাতালের এজিএম ও হেড অব বিজনেস মোহাম্মদ ওবায়দুল হক, সিলেট জেলা বাসদ’র আহবায়ক আবু জাফর, জেলা বাসদ নেতা প্রণব পাল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা সেলিনা চৌধুরী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবে সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, শাবিপ্রবি প্রেসক্লাবে সভাপতি জুবায়েদুল হক রবিন ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজ, ফুলকলি’র উপ-মহাব্যবস্থাপক খন্দকার জসিম উদ্দিন, রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি সুলতান আহমদ খান ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ, বিশিষ্ট সমাজসেবী ওলিউর রহমান এবং খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার অফিস ও প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ প্রমুখ।
ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিমের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠান শেষে ইফতারের আগমুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।
আলোচনা সভায় বক্তারা বলেন- ইফতার মাহফিল ধর্মীয় গন্ডিতে সীমাবদ্ধ নেই, হয়ে উঠেছে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে। যা দেশের স্বার্থে খুবই প্রয়োজন। ঐতিহ্যবাহী সিলেট জেলা প্রেসক্লাব এমনই এক আনন্দঘন ইফতারের আয়োজন করেছে। 






 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা নববর্ষে নতুন রূপ : এবার ‘বৈশাখী শোভাযাত্রা’, আনন্দ-মঙ্গল বাদ

বাংলা নববর্ষে নতুন রূপ : এবার ‘বৈশাখী শোভাযাত্রা’, আনন্দ-মঙ্গল বাদ