আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

ওরা

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৪:৪৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৪:৪৭:৪১ অপরাহ্ন
ওরা
হাজার রকম ব্যবসাপাতি 
ফন্দি ফিকির ধান্দা
ওদেরকে যে মন-মননে 
করল নিরেট আন্ধা। 

বাংলাদেশের আঁচল ভরা 
রূপের বিথার ছন্দ
চোখ পড়ে না চোখ পড়ে না
হৃদয় দুয়ার বন্ধ। 

বাঁশের বাঁশির সুরের রঙে 
রংধনুযে  উঠল 
ঢেউ নূপুরে লাস্যবতী 
নদীরা কই ছুটল। 

পাখ পাখালি রোজ সকালে
কোন কথাটা কইছে
ফুলের বাড়ির উঠানজুড়ে 
দখিন হাওয়া বইছে ।

বৈঠা, হালে, রঙিন পালে 
নাওযে কত ভাসছে
রূপ অপরূপ দেখতে আহা 
কত্তো মানুষ আসছে। 

গাঁও গেরামে হলুদ চাদর 
কে বিছিয়ে রাখল 
আকাশগাঙে সাদা ডিঙি
দূর অসীমে ডাকল। 

উঠান জুড়ে শীতলপাটি
জোছনা অথির খেলছে
কিসসা,গাথা,পুঁথিরসুরে 
পরান পেখম মেলছে। 


এসব কিছু কোনদিনও
পড়েনা যে চক্ষে
গরিব দুখির জন্য মায়া
নেইযে তিলও বক্ষে।

মগজ জুড়ে নিত্য খেলে
একটা শুধু চিনতা
হাজার কোটি,লক্ষ কোটি 
মনটা নাচে ধিন তা। 

শিশির ভেজা শিউলি, বেলি
বৃষ্টিটাও মন্দ
একটা জিনিস ভালোবাসে
কালো টাকার গন্ধ।

জাহান আরা খাতুন, হবিগঞ্জ

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন