আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে
মিশিগানের ৩ মন্দিরে হোলি উৎসব ১৬ মার্চ 

শিব মন্দির ও মিশিগান কালিবাড়িতে দোল উৎসব উদযাপিত

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০২:১৯:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০২:১৯:৩১ পূর্বাহ্ন
শিব মন্দির ও মিশিগান কালিবাড়িতে দোল উৎসব উদযাপিত
ওয়ারেন, ১৪ মার্চ : গতকাল বৃহষ্পতিবার শিব মন্দির টেম্পল অব জয় ও মিশিগান কালিবাড়িতে সনাতন ধর্মাবলাম্বীদের দোল উৎসব বা দোল পূর্ণিমা উদযাপিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পূজা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ। পাশাপাশি আবির খেলায় মেতে উঠেন সবাই।
সকাল ১০ টায় পূজার মধ্য দিয়ে দোল যাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়। পুজা শেষে রাধা কৃষ্ণের পায়ে আবির দিয়ে জগতের মঙ্গল কামনা করেন পুরোহিত। পরে ভক্তরাে রাধা কৃষ্ণকে আবীর মাখিয়ে নিজেরাও আবিরের রঙে রঙিন হয়েছেন। কর্ম সপ্তাহের কারণে মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিলো তুলমামুলক কম। 
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, দোলা পূর্ণিমা বা ফাল্গুনী পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাঁধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল বা আবির খেলার উৎপত্তি। কোথাও এই দোল পূর্ণিমাকে দোল যাত্রা বলে। আবার ফাল্গুনী পূর্ণিমাকেও দোল পূর্ণিমা বলা হয়ে থাকে। মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল এই পূর্ণিমার তিথিতে, তাই দোল পূর্ণিমাকে গৌরী পূর্ণিমা বলা হয়। দোল পূর্ণিমা অনেক পৌরাণিক ঘটনা। এখানে বলে রাখা ভালো যে, দোল এবং হোলি একই রকম মনে হলেও এ দুটি মূলত আলাদা অনুষ্ঠান। সাধারণত দোলের পরের দিন হোলি উৎসব অনুষ্ঠিত হয়। দোল নিতান্তই বাঙালিদের। অন্যদিকে হোলি অবাঙালি হিন্দুদের উৎসব। বাঙালি সমাজে দোলযাত্রাকে বসন্তের আগমনী বার্তা হিসেবে বিবেচনা করা হয়। এই উৎসবের মাধ্যমে বসন্তকে স্বাগত জানানো হয়।

৩ মন্দিরের কর্মসূচি
দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে ডেট্রয়েট দুর্গা টেম্পলে আগামী ১৬ মার্চ রোববার সকাল সাড়ে ১০টায় পুজা, ১২টায় আবীর প্রদান, ১টায় গীতা পাঠ ও কীর্তন, ২টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণ, ৩টা ৩০ মিনিটে উদযাপিত হবে রঙের উৎসব  হোলি।
মিশিগান কালিবাড়িতে রোববার ১৬ মার্চ দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত  নানা ধর্মীয় অনুষ্ঠান এবং পরস্পরকে আবির মাখিয়ে এ উৎসব উদযাপন করবে। 
রঙের উৎসব  দোলযাত্রা উপলক্ষে শিব মন্দির টেম্পল অব জয়ে রোববার বিকেল ৩ টায় পুজা, ৩টা ৩০মিনিটে পুষ্পাঞ্জলি, ৪টায় আবীর প্রদান, বিকাল ৪টা ৩০ মিনিটে হোলি সেলিব্রেশন অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন

চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন