আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

আটলান্টিক সিটিতে গৌর পূর্ণিমা উপলক্ষে ধর্মসভা ও হোলি উৎসব

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০২:২১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০২:২১:১৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে গৌর পূর্ণিমা উপলক্ষে ধর্মসভা ও হোলি উৎসব
আটলান্টিক সিটি, ১৪ মার্চ : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল বৃহস্পতিবার গৌর পূর্ণিমা উদযাপন উপলক্ষে ধর্মসভা ও হোলি উৎসব অনুষ্ঠিত  হয়। ওইদিন সন্ধ্যায় আটলান্টিক সিটির ১৪১১, পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল গৌর পূর্ণিমার মর্মকথা শীর্ষক আলোচনা ,পবিত্র গীতা থেকে পাঠ, হরিনাম সংকীর্তন, মালা জপ, সমবেত প্রার্থনা, ভজন, কীর্তন, হোলি খেলা ইত্যাদি। 
উল্লেখ্য, ধর্মসভার  কার্যক্রম  সন্ধ্যা  ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলে। আটলান্টিক সিটির কৃষ্ণভক্তদের  উদ্যোগে এই ধর্মসভার আয়োজন করা হয়েছিল। ধর্মসভায় প্রবাসী হিন্দু   ধর্মাবলম্বীরা  অংশগ্রহন  করেন।

কৃষ্ণভক্ত  সুমন মজুমদার, তৃপ্তি সরকার, প্রদীপ দে, মেরি দে,গংগা সাহা, মিনু নন্দী, রানা দাশ, রেশমী বসাক,পিকলু দাশ, বিউটি দাশ, সুনীল দাশ, ধীমান পাল,লাকী চৌধুরী,শিখর, বর্ষা রানা প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহন করেন।  ধর্মসভা শেষে সবাই হোলি উৎসবে অংশগ্রহন করেন।ধর্মসভায় অংশগ্রহনকারীদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।

ধর্মসভার আয়োজকদের পক্ষে পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী হিন্দু ধর্মাবলম্বীদের উক্ত ধর্মসভা ও হোলি উৎসবে অংশগ্রহণ করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২