আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের বিশ্বশান্তি কামনায় মঙ্গলসূত্র পাঠ ও ধর্মসভা

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০১:২৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০১:২৫:৪০ অপরাহ্ন
রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের বিশ্বশান্তি কামনায় মঙ্গলসূত্র পাঠ ও ধর্মসভা
রাউজান, (চট্টগ্রাম) ১৪ মার্চ :  রাউজান উপজেলাধীন ধূমারপাড়া আনন্দ বিহার'র বিশিষ্ট উপাসক প্রিয় রঞ্জন বড়ুয়া ও ত্বদীয় সহধর্মিণী রেণু প্রভা বড়ুয়া'র ৫ম প্রয়াণ বার্ষিকীতে তাঁদের এবং পরলোকগত জ্ঞাতিবর্গের পুণ্যস্মৃতি স্মরণ, জ্ঞাতিবর্গের মঙ্গল কামনায় পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলপরিত্রাণ পাঠ ও ধর্মসভা অনুষ্ঠান আজ শুক্রবার ১৪ মার্চ রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন কার্য়ালয় স্বপ্নীল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ছাদাংগরখীল পূর্বারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত দেববংশ থের, সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনীর সাধারণ সম্পাদক ভদন্ত সুমনানন্দ থের, অনুষ্ঠানের উদ্বোধন করেন ধূমারপাড়া আনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু। সদ্ধধর্মদেশক ছিলেন ভদন্ত মহানাম ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞাতিষ্য ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন মিলন কান্তি বড়ুয়া, স্বাগত ভাষন প্রদান করেন লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজল কান্তি বড়ুয়া, কনক বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন উচ্ছ্বাস বড়ুয়া, অনিক বড়ুয়া। অনুষ্ঠানে রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের কল্যাণমিত্র ও প্রমূখ জ্ঞাতিবর্গ উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২