আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া

বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল 

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০১:০০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০১:০০:৪৭ পূর্বাহ্ন
বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল 
কার্ডিফ, ১৫ মার্চ : বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে কার্ডিফের জালালিয়া  মসজিদে কমিউনিটির বিশিষ্টজন সহ প্রচুর লোকের উপস্থিতিতে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পারস্পরিক ভাতৃত্ব  ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় ১৩ মার্চ  বৃহস্পতিবার এক  ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ট্রাষ্টি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং ওয়েলফেয়ার এসোসিয়েশনের অন্যতম ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালিয়া মসজিদের ঈমাম ও খতীব মাওলানা আব্দুল মোক্তাদির, কমিউনিটি সংগঠক আলহাজ্ব লিয়াকত আলী, শাহ গোলাম কিবরিয়া ও আনসার মিয়া। 
মসজিদ কমিটি ও কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক ব্যাবস্থাপনায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে মুসলিম উম্মার সূখ শান্তি সমৃদ্ধি এবং কমিউনিটির উন্নয়ণে ওয়েলফেয়ার এর সমাজসেবামূলক কার্যক্রমের অগ্রগতির  জন্য দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশন এর প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমেদ।
এই মহতী উদ্যোগের মাধ্যমে ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 
রমজান মাস। দোয়া কবুলের মাস। নেকির ভান্ডার পূর্ণ করার মাস। এজন্য যেসব কাজ বা আমল করলে বেশি সাওয়াবের অধিকারী হওয়া যায় সেসব কাজে বা আমলে মনোনিবেশ করা প্রত্যেক মুমিনের কর্তব্য বলে উল্লেখ করে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ট্রাষ্টি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর সহ বক্তারা বলেন আমাদের প্রিয়  বিশ্বনবী রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ‘যে ব্যক্তি এ মাসে কোন রোজাদারকে ইফতার করাবে, তা তার পাপমোচন ও দোযখ থেকে মুক্তির কারণ হবে। আর এতে সে ওই রোজাদারের ঘুম অথচ রোজাদের পুণ্য একটুও কমবে না। 
জালালিয়া মসজিদের ঈমাম ও খতীব মাওলানা আব্দুল মোক্তাদির,বলেন, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাবান মাসের শেষদিন রমজান মাস সম্পর্কে সাহাবিদের কিছু নসিহত করেন। সেখানে তিনি এটাও বলেন, এ মাস সহমর্মিতার মাস। (শুআবুল ঈমান: ৩৩৩৬)। এর মাধ্যমে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মাসে সহমর্মিতার প্রশিক্ষণ নেওয়ার প্রতি উদ্বুদ্ধ করছেন। অন্যের কষ্টে ব্যথিত হওয়ার জন্য উৎসাহিত করছেন মুমিনদের। তিনি যেন বলছেন, তোমরা যখন সাহরি বা ইফতার করবে, তখন খোঁজ নিও তোমার প্রতিবেশীর।
আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশন এর প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ বলেন, হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি রমজান মাসে তার উপার্জিত হালাল রিজিক থেকে কোনো রোজাদারকে ইফতার করাবে, ফেরেশতাগণ রমজান মাসের প্রত্যেক রাতে তার জন্য আল্লাহতায়ালার কাছে ক্ষমাপ্রার্থনা করবেন। আর কদরের রাতে হজরত জিবরাইল (আ.) তার সাথে মোসাফাহা করবেন। আর যার সাথে হজরত জিবরাইল (আ.) মোসাফাহা করবেন তার অন্তর কাঠিন্যমুক্ত হবে এবং আল্লাহর ভয়ে কান্নার সময় তার অশ্রু বৃদ্ধি পাবে। (সহিহ্ ইবনে হিব্বান)।
বক্তারা  রমজানে রোজাদারকে ইফতার করানো হলো মুমিনের বিশেষ আমল। এ বিশেষ আমলের বিনিময়ে মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন বলে অভিমত ব্যাক্ত করেছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ

ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ