আমেরিকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত

 বাংলা প্রেস ক্লাব মিশিগানের ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০২:৩৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ১২:৪৫:০৩ অপরাহ্ন
 বাংলা প্রেস ক্লাব মিশিগানের ইফতার ও দোয়া মাহফিল
ওয়ারেন, ১৬ মার্চ : মিশিগানে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বাংলা প্রেসক্লাব’ মিশিগানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল  শনিবার ওয়ারেন শহরের বিসমিল্লাহ কাবাব এণ্ড কারি ক্যাফের হলরুমেএ আয়োজন সম্পন্ন হয়। 
ইফতার পরবর্তী সভায় সংগঠনের সহ সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে  এবং সাধারণ সম্পাদক আশিক রহমান এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়। সবার সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন ক্লাবের ট্রেজারার সোলাইমান আল মাহমুদ। ইফতার ও দোয়া মাহফিলে ক্লাবের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক ও চিন্ময় আচার্য্য, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও কামরুজ্জামান হেলাল, যুগ্ম সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ, ক্লাব সদস্য রফিকুল হাসান চৌধুরী তুহিন, সৈয়দ আসাদুজ্জামান সোহান, দেওয়ান কাওসার ও রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার নুর মিয়া।


আলোচনা সভায় ক্লাবের সহ সভাপতি সেলিম আহমেদ বলেন, ইফতার ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি এটি মুসলমানদের সামাজিক ও ঐক্যের প্রতীত। তিনি আরো জানান,আগামী ১২ ও ১৩ এপ্রিল বাংলাদেশ দূতাবাস,ও য়াশিংটন ডিসি ওয়ারেন সিটির আল ইহসান মসজিদে ২ দিন কন্স্যুলেট সেবা প্রদান করবে।সেবা প্রদানে সকল সাংবাদিক সহকর্মীদের সহযোগিতার আহবান জানিয়েছেন এবং ইফতার আয়োজনে সবার অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সাবেক সভাপতি সৈয়দ শাহেদুল হক বলেন, আগামী ৩১ মের মধ্যে বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী নতুন কমিটি ঘোষনা করার নিমিত্তে যত দ্রুত সম্ভব সকল আনুষঙ্গিক কাজ শেষ করার আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন

আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন