আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

হবিগঞ্জে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ০১:৩২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ০১:৩২:৪১ অপরাহ্ন
হবিগঞ্জে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি
হবিগঞ্জ, ১৬ মার্চ : গাছ সুরক্ষায় পেরেক অপসারন কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ। ২৬ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি আওতায় এই কর্মসূচি পালন করা হয়।
দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি ছিলেনজেলা প্রশাসক ডক্টর মোঃ ফরিদুর রহমান। বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোঃ জাহাঙ্গীর আলম এবিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, ইসলামী ফাউন্ডেশনের উপ -পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল প্রমুখ। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। 
পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়, জেলা পরিষদ অডিটরিয়াম, বৃন্দাবন সরকারি কলেজসহ বিভিন্ন স্থানে পেরেক দিয়ে সাঁটানো বিলবোর্ড, ফেস্টুন অপসারণ করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা ড. মো: জাহাঙ্গীর আলম, এনডিসি জামাল উদ্দিন, বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, জীব-বৈচিত্র কর্মকর্তা সাবরিনা সাইদা শিমু, সাংবাদিক অবদুল হালিম, জিয়াউল হক রাজুসহ বন বিভাগের লোকজন এসময় উপস্থিত ছিলেন।
বাপা, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, গাছ আমাদের বন্ধু। একেকটি গাছ একেকটি অক্সিজেন ফেক্টরি। বিভিন্ন প্রতিষ্ঠান গাছে পেরেক ঢুকিয়ে বিলবোর্ড, ফেস্টুন স্থাপন করে প্রচারণা করছে যা গাছের প্রতি অন্যায় ও নিষ্ঠুরতার সামিল। এতে করে সৌন্দর্যহানিসহ গাছের মারাত্মক ক্ষতি হচ্ছে। যে গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সেই গাছের ক্ষতি রক্ষায় পেরেক ঢুকানোসহ সকল ধরনের অত্যাচার বন্ধে সবাইকে সচেতন হতে হবে।
বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, গাছের শরীরে পেরেক ঢুকানোর কারণে ছত্রাক, ব্যাকটেরিয়ার জন্ম হয়। গাছের বৃদ্ধি বাজার প্রাপ্ত হয় এবং জীবনী শক্তি আস্তে আস্তে নষ্ট হয়। গাছের সুরক্ষার জন্য পেরেক না দেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ যার যার প্রতিষ্ঠান থেকে গাছের পেরেক অপসারণের জন্য তিনি  সকলের প্রতি আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন