আমেরিকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্র্যাম্যাকে কিশোরী অপহরণে ডেট্রয়েটের ব্যক্তি অভিযুক্ত মেট্রো ডেট্রয়েটে ঝড় ও বন্যার শঙ্কা ডেট্রয়েটে কিশোর ইস্যু ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ রাতের ঝড়ে লণ্ডভণ্ড অ্যান আরবার : জরুরি সেবায় ব্যস্ত পুলিশ-দমকল পশ্চিম মিশিগানে দুই টর্নেডোর তাণ্ডব : ক্ষয়ক্ষতির আশঙ্কা ডিয়ারবর্ন হাইটস চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ছয় নারীর মামলা মেট্রো ডেট্রয়েটে ভারী বৃষ্টির সতর্কতা টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  ‘নববর্ষের ঐকতান’ থিমে ঢাকায় জমকালো বৈশাখী শোভাযাত্রা জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা থাকব সামনের সারিতে’ : জামায়াত আমির সম্প্রীতি ও মূল্যবোধই গণতন্ত্রের মূল শক্তি : প্রধানমন্ত্রী উত্তর মিশিগানে বন্যার তাণ্ডব, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা প্লাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩ ডেট্রয়েটে গ্যাস স্টেশনে চালককে গুলি করে গাড়ি ছিনতাই জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : তারেক রহমান

মাধবপুরে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩ : এক ডাকাত আটক 

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ১২:৪২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ১২:৪২:৪৩ অপরাহ্ন
মাধবপুরে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩ : এক ডাকাত আটক 

মাধবপুর( হবিগঞ্জ) ১৮ মার্চ : উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতের হামলায় আহত হয়েছেন একই পরিবারের তিনজন । লুট করা হয়েছে নগদ টাকা,স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র। এ সময় মনাই মিয়া নামের এক দুর্ধর্ষ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সে ওই গ্রামের এংরাজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক চুরি ডাকাতির মামলা রয়েছে। সোমবার দিবাগত রাতে পিয়াইম গ্রামের জিতেন্দ্র সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।  
স্থানীয়রা  জানায় ওই দিন রাতে ১০/১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল জিতেন্দ্র সরকারের বসতঘরের দরজা ভেঙে গৃহে প্রবেশ করে গৃহকর্তাকে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা, পরিবারের মহিলাদের ব্যবহৃত ৭ ভরি স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের আটক করার চেষ্টা করা হলে ডাকাতের হামলায় জিতেন্দ্র সরকারের তিন ছেলে গুরুতর আহত হয়। এসময় পরিবারের সদস্যরা মনাই ডাকাতকে আটক করে। ডাকাতের হামলায় আহত হয় জিতেন্দ্র সরকারের  ছেলে কৃষ্ণ  সরকার (২৪)  নিশু কান্ত সরকার (২২) ও প্রিয় কান্ত সরকার (২০)। গুরুতর অবস্থায় তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
জিতেন্দ্র সরকার বলেন, ডাকাতরা ওই দিন রাত আড়াইটার সময় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ৭ ভরি স্বর্ণালঙ্কার নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। আটককৃত মনাই ডাকাতকে পুলিশে সোপর্দ করা হয়েছে।  ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মুক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ডাকাত মনাই মিয়া পুলিশ হেফাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম-রুবেলা প্রতিরোধে হবিগঞ্জে টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল

হাম-রুবেলা প্রতিরোধে হবিগঞ্জে টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল