আমেরিকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব

জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির ইফতার মাহফিল

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০১:২৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০১:২৯:৫৯ পূর্বাহ্ন
জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির ইফতার মাহফিল
আটলান্টিক সিটি, ১৯ মার্চ : আটলান্টিক সিটিতে জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আটলান্টিক সিটিতে বাংলাদেশী আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬ আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদ আল হেরার খতিব মুহাদ্দিস আজিম উদ্দিন। সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসীসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। এই ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলাও অংশগ্রহন করেন। নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে ।

জালালাবাদ এসোসিয়েশন অব আটলানটিক কাউন্টির সভাপতি তাহেরুজ্জামান চৌধুরী জিনু ও সাধারন সমপাদক সফিকুল ইসলাম বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের লোকজনকে সপরিবারে ইফতার মাহফিলে যোগদান করে তা সফল করায় ধন্যবাদ জানিয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ

রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ